1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল বিজেপিপন্থী আরএসএস-এর ওপর মার্কিন কমিশনের নিষেধাজ্ঞার সুপারিশ ইরান-ইসরায়েল যুদ্ধ,১৭ দিনে ১৫ ইসরায়েলি নিহত, আহতের সংখ্যা ৯০০ ছাড়াল দেশে চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

বিশ্ববাজারে স্বর্ণের দামের নতুন রেকর্ড

  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: রেকর্ড দামে পৌঁছেছে স্বর্ণ। বিশ্ববাজারে প্রথমবারের মতো স্বর্ণের দাম প্রতি আউন্স পাঁচ হাজার ৩০০ ডলার ছাড়িয়েছে। মূলত মার্কিন ডলারের ওপর আস্থাহীনতা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের স্বাধীনতা নিয়ে বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পাওয়ায় এই রেকর্ড সৃষ্টি হয়েছে।

বুধবার আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বুধবার গ্রিনিচ সময় দুপুর ১২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের প্রতি আউন্সের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ৫ হাজার ২৬৬ দশমিক ২২ ডলারে দাঁড়ায়। তবে লেনদেন চলাকালে স্বর্ণের দাম একপর্যায়ে সর্বোচ্চ ৫ হাজার ৩১১ দশমিক ৩১ ডলার স্পর্শ করে, যা এ যাবৎকালের ইতিহাসে সর্বকালের রেকর্ড। আগের সেশনেই স্বর্ণের দাম ৩ শতাংশের বেশি বেড়েছিল।

বাজার বিশ্লেষকদের মতে, স্বর্ণের এই ঊর্ধ্বগতি কেবল সাময়িক উদ্বেগের কারণে নয়, বরং বৈশ্বিক মুদ্রা ও রাজস্ব ব্যবস্থার ওপর আস্থার পরিবর্তনের প্রতিফলন। বর্তমানে মার্কিন ডলার গত চার বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি রয়েছে। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, তিনি শিগগিরই ফেডারেল রিজার্ভের নতুন চেয়ারম্যানের নাম ঘোষণা করবেন এবং তাঁর সময় সুদের হার কমবে এমন আশাবাদও স্বর্ণের দাম বৃদ্ধিতে ভূমিকা রেখেছে।

চলতি বছরের শুরু থেকেই স্বর্ণের দাম ২০ শতাংশের বেশি বেড়েছে। ডয়চে ব্যাংকের বিশ্লেষকদের মতে, বিনিয়োগ চাহিদা এভাবে অব্যাহত থাকলে চলতি বছর শেষে স্বর্ণের দাম প্রতি আউন্স ৬ হাজার ডলারে পৌঁছাতে পারে।

স্বর্ণের পাশাপাশি রুপা ও প্লাটিনামের দামেও অস্থিরতা লক্ষ্য করা গেছে। বুধবার স্পট সিলভারের দাম প্রতি আউন্স ১১২ দশমিক ৫৯ ডলারে দাঁড়ালেও চলতি বছরে ধাতুটির দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে। এ ছাড়া প্লাটিনামের দাম শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে আউন্স প্রতি ২ হাজার ৬৫১ দশমিক ৯০ ডলারে দাঁড়িয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট