1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান ও নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধায় সিক্ত শহীদ মিনার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে কাঁশির সিরাপসহ (নেশা জাতীয়) আটক – ২ পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোংলা বন্দরের উন্নয়নে কোন বৈষম্য থাকবে না -নৌ পরিবহনমন্ত্রী বিনম-শ্রদ্ধায় খুলনায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত শার্শায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ করিম শরীফ বাহিনীর সহযোগী আটক একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায়-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

শার্শায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সভা ও পুরস্কার বিতরণ

  • প্রকাশিত: শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬।

এ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সূর্যোদয়ের সাথে সাথে শার্শা কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ। পরে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এরপর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস‍্য মাওলানা আজিজুর রহমান। উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।

বক্তারা ভাষা শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে নতুন প্রজন্মকে মাতৃভাষার মর্যাদা রক্ষায় সচেতন হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিবসের কর্মসূচি শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট