1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পাইকগাছা হসপিটালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন; এমপি আবুল কালাম আজাদ দাকোপে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান ও নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধায় সিক্ত শহীদ মিনার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে কাঁশির সিরাপসহ (নেশা জাতীয়) আটক – ২ পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোংলা বন্দরের উন্নয়নে কোন বৈষম্য থাকবে না -নৌ পরিবহনমন্ত্রী

দাকোপে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 34;

দাকোপ প্রতিনিধি:: দাকোপে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসের কর্মসূচীর মধ্যে ছিল ২১ শের প্রথম প্রহরে দাকোপ উপজেলা শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শন। প্রথমে খুলনা-১ আসনের সংসদ সদস্যের পক্ষে পুষ্পমাল্য অর্পন করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সহকারী কমিশনার ভূমি। এরপর পর্যায়ক্রমে পুষ্পমাল্য অর্পন করেন দাকোপ উপজেলা প্রশাসন, উপজেলা বীরমুক্তিযোদ্ধা কমান্ড, চালনা পৌরসভা, দাকোপ থানা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা শাখা, দাকোপ প্রেসক্লাব, রিপোটার্স ক্লাব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন এবং বেসরকারী উন্নয়ন সংস্থার পক্ষ থেকে ফুল দেওয়া হয়। এরপর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নীরবতা পালন এবং তাদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এ ছাড়া উপজেলার সকল সরকারী বেসরকারী ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত করন করে উত্তোলন করা হয়।
দাকোপ উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে শনিবার বেলা ১২ টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরুস্কার বিতরন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আমির এজাজ খান। দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মোঃ বেরাহান মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ সেবগাতুল্যাহ, দাকোপ থানার অফিসার ইনচার্জ মোঃ আতিকুর রহমান আতিক, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, চালনা এম এম কলেজের অধ্যক্ষ অচিন্ত্য কুমার থান্দার, দাকোপ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচীব আঃ মান্নান খান, চালনা পৌরসভার সাবেক আহবায়ক শেখ মোজাফ্ফার হোসেন, সদস্য সচীব আলামিন সানা, বীরমুক্তিযোদ্ধা আঃ ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সহসভাপতি আজগর হোসেন ছাব্বির, শিক্ষার্থী রিয়া বালা, রবার্ট সান, সন্ধ্যা মন্ডল এবং হাফেজ শাহ আলম মীর। সভা শেষে প্রধান অতিথি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট