1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছায় নানা আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত পাইকগাছা হসপিটালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন; এমপি আবুল কালাম আজাদ দাকোপে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মিথ্যা অভিযোগ ও অপ-প্রচারের প্রতিবাদে বাগেরহাটে সংবাদ সম্মেলন প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান ও নৌ বাহিনী প্রধানের সাক্ষাৎ প্রথমবারের মতো তেজগাঁও কার্যালয়ে অফিস করছেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার শ্রদ্ধায় সিক্ত শহীদ মিনার বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে কাঁশির সিরাপসহ (নেশা জাতীয়) আটক – ২ পাইকগাছায় নানা কর্মসূচির মধ্য দিয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত মোংলা বন্দরের উন্নয়নে কোন বৈষম্য থাকবে না -নৌ পরিবহনমন্ত্রী

পাইকগাছা হসপিটালে পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করলেন; এমপি আবুল কালাম আজাদ

  • প্রকাশিত: রবিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ২০২৬”-এর উদ্বোধন করেছেন খুলনা-৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মাওলানা আবুল কালাম আজাদ।

রবিবার(২২ ফেব্রুয়ারী) সকালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ অভিযানের সূচনা করেন।

অভিযানের শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিবারের পক্ষ থেকে নবনির্বাচিত এমপিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরিষ্কার পরিচ্ছন্নতা পরবর্তী তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন এবং ভর্তি রোগীদের চিকিৎসা ও সেবার খোঁজখবর নেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষকে সেবার মানোন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান এমপি আবুল কালাম আজাদ।

সবশেষে হসপিটালে কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে হাসপাতালের সার্বিক অবস্থা, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন এমপি আবুল কালাম আজাদ। আলোচনায় উত্থাপিত বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস প্রদান করেন তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবর রহমান, জামায়াত নেতা মাওলানা গোলাম সরোয়ার, মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা কামাল হোসেন, সিনিয়র প্রভাষক আব্দুল মমিন সানা, কাজী তামজিদ আলম, মো. আলতাফ হোসেন, মো. আসাদুল ইসলাম, এসকে মহিবুল্লাহ, তামিম রায়হান, আল-মামুন সহ জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং হাসপাতালের চিকিৎসক-নার্সবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট