1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ৪৬ জনের মাঝে চেক বিতরণ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: সড়ক দুর্ঘটনায় খুলনা জেলার ২৩জন, সাতক্ষীরা জেলার ১৩জন ও বাগেরহাট জেলার ১০জন ক্ষতিগ্রস্তদের মাঝে মোট এক কোটি ৯৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বিআরটিএ বোর্ড কর্তৃক খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলায় সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান আজ (বৃহস্পতিবার) খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ’র) চেয়ারম্যান আবু মমতাজ সাদ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। সড়কে দুর্ঘটনারোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইন বাস্তবায়ন করা জরুরি। সড়ক দুর্ঘটনা ঘটে ৭০ শতাংশই মোটর সাইকেলে। মোটর সাইকেল চালানোর সময় মাথায় হেলমেট পরিধান করতে হবে। তিনি বলেন, পেশাদার চালকদের জন্য প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হয়েছে। বর্তমান সরকার জনবান্ধব সরকার। সড়কে দুর্ঘটনা প্রতিরোধে নিতে হবে সমন্বিত পদক্ষেপ। এক্ষেত্রে গাড়ি চালকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। গাড়ির গতিসীমা প্রতি ঘন্টায় ৬০ কিলোমিটারে রাখার জন্য চালকদের প্রতি অনুরোধ করেন প্রধান অতিথি।

খুলনা জেলা প্রশাসক আ. স. ম. জামশেদ খোন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিআইটিএ’র পরিচালক (অডিট ও আইন) রুবায়াৎ-ই-আশিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূরুল হাই মোহাম্মদ আনাছ, খুলনা বিআরটিএর পরিচালক (ইঞ্জি) মো: জিয়াউর রহমান, মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ হাসান খান, বাস-মিনি বাস মালিক সমিতির সভাপতি রবিউল করিম, ট্রাক শ্রমিক মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ ওয়াহিদুল ইসলাম, দৈনিক কালের কন্ঠের ব্যুরো প্রধান এইচ এম আলাউদ্দিন, সড়ক দুর্ঘটনায় ভূক্তভোগী মো: আসলাম হোসেন গাজী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিআইটিএ’র উপপরিচালক তানভীর আহমেদ। খুলনা জেলা প্রশাসন ও বিআরটিএ যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি সংঘটিত সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট