
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: দক্ষিণ অঞ্চলের উপকূল ঘেষা পাইকগাছায় ৫.৩ থেকে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৫২ মিনিটে জুম্মার নামাজ চলাকালে এ ভূমিকম্পের সৃষ্টি হয়। এতে তাৎক্ষণিকভাবে আতংক ছড়িয়ে পড়ে পুরো উপজেলা জুড়ে। রিখটার স্কেলের তথ্য অনুযায়ী ভূমিকম্পে উৎপত্তিস্থল ছিলো পাইকগাছা উপজেলার পার্শ্ববর্তী উপজেলা আশাশুনি। এটা সাতক্ষীরার জেলার একটি উপজেলা।
এসময়ে হঠাৎ কম্পনের কারণে আতঙ্কিত মানুষ ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে নিরাপদ স্থানে বেরিয়ে আসে।
প্রাথমিকভাবে বড় ধরনের হতাহতের খবর পাওয়া না গেলেও বিভিন্ন স্থানে স্থাপনায় ফাটল দেখা গেছে।
পাইকগাছা উপজেলায়ও কম্পন ছিল তীব্র। পাইকগাছা পৌর বাজারে যশোর লিবার্টি গ্যালারী, রত্না সু-স্টোর, স্বর্ণপট্টী সংলগ্ন সাবেক সরদার ডিপো, সরদার মিজানের বিল্ডিংসহ একাধিক ভবনে ফাটল দেখা দিয়েছে। এতে ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয়রা বলছেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে স্মরণকালের মধ্যে এটিই অন্যতম তীব্র ভূমিকম্প। সাধারণত ভূমিকম্পের উৎপত্তি দেশের উত্তর ও মধ্যাঞ্চল বা সিলেট-ঢাকা অঞ্চলে হলেও এবার উপকূলীয় এলাকায় হওয়ায় উদ্বেগ তৈরি হয়েছে।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এটি উপকূলীয় অঞ্চলের জন্য একটি সতর্কবার্তা। ভবন নির্মাণে সঠিক বিধিমালা অনুসরণ এবং দুর্যোগ প্রস্তুতি জোরদার করা এখন সময়ের দাবি।
Leave a Reply