1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
এবার ইউরোপের একটি দেশে হামলা চালাল ইরান ইরানের সর্বোচ্চ নেতা আর নেই, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক পাইকগাছা পৌরসভা বিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে ইউএনও সেন্টমার্টিনে পাচারকারীদের কবল থেকে ১৫৩ নারী ও শিশু উদ্ধার, আটক ১৫ পাইকগাছায় মৎস্য লীজ ঘের নিয়ে পক্ষে-বিপক্ষে উত্তেজনা; থানায় এজাহার বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান খুলনা সিটি কর্পোরেশনে নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান আসুন শপথ নেই, আমাদের কাজগুলো হবে মানুষের কল্যাণে-প্রধানমন্ত্রী জামায়াতের ইফতার মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান

বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান

  • প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার ২০২৫ সম্মাননা প্রদান অনুষ্ঠান রবিবার খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: মোখতার আহমেদ। বিভাগীয় প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, দেশের সকল নারীই অদম্য। শিক্ষা হলো আলো আর আলো হলো নূর। আজকের সফল নারীরা হলেন নূরের অংশ। সমাজে নারী ও পুরুষের ভূমিকা অনস্বীকার্য। অনেক প্রতিবন্ধকতা অতিক্রম করে নারীদের সফলতা ছিনিয়ে আনতে হয়। টাকা বা পুরস্কার বিষয় নয়, বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্বীকৃতি মূল বিষয়। আজকের বিজয়ীরা শুধু নিজের জন্য নয়, পরিবার বা সমাজের পক্ষে স্বীকৃতি অর্জন করেছেন। তিনি আরও বলেন, মেয়েদের কাজ মেয়ে হিসেবে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করতে হবে। মেয়েরা এভাবেই সামনে এগিয়ে যাক।
খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মেদ এবং অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিতান কুমার মন্ডল। স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক। অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্ত অদম্য নারীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন। এসময় শ্রেষ্ঠ অদম্য নারী, তাদের অভিভাবক, বিভাগীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ নারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীকে অর্থ, সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
বিভাগীয় পর্যায়ে পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারী হলেন-অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরীতে খুলনার খালিশপুরের তারানা তাবাচ্ছুম, শিক্ষা ও চাকুরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী কুষ্টিয়ার ভেড়ামারার মোছা: ববিতা খাতুন, সফল জননী ক্যাটাগরীতে সাতক্ষীরা সদরের লুৎফুন নেছা বেগম, নির্যাতনের দু:স্বপ্ন মুছে জীবন সংগ্রামে জয়ী নারী যশোর সদরের শরিফা ইয়াসমিন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় চুয়াডাঙ্গার জীবন নগর উজেলার মোছা: রাজিয়া খাতুন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট