শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

খামেনিসহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দকে হত্যার দাবি, যা জানাল ইরান

  • প্রকাশিত: শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইসরায়েল দাবি করেছে, তাদের হামলায় ইরানের শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের কয়েকজন নিহত হয়েছেন। তবে ইরান বলছে, তাদের সিনিয়র নেতারা ‘সুস্থ আছেন।’

ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর হামলায় নিহত হয়েছেন। তিনি ২০২৫ সালের জুনের যুদ্ধে আইআরজিসি প্রধান জেনারেল হোসেইন সালামি নিহত হওয়ার পর দায়িত্ব নেন।

এ ছাড়া ইরানের প্রতিরক্ষামন্ত্রী ও গোয়েন্দা প্রধানও নিহত হয়েছেন বলে ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে এসব তথ্য এখনো তেহরান বা ইসরায়েলি সেনাবাহিনী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি।

সর্বোচ্চ নেতা আলি খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকেও লক্ষ্যবস্তু করা হয়। ইরানের বার্তা সংস্থা ফার্স দাবি করেছে, প্রেসিডেন্ট পেজেশকিয়ান, পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের গালিবাফ এবং নিরাপত্তা প্রধান আলি লারিজানি—সবাই ভালো আছেন।

এদিকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র আকাশ ও সমুদ্রপথে ‘বিস্তৃত’ হামলা চালিয়ে যাবে। এসব হামলা ইরানের নিরাপত্তা কাঠামো দুর্বল করার লক্ষ্যেই হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী এতে অংশ নিচ্ছে এবং ইসরায়েলের সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

সূত্র: আল জাজিরা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews