1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
ভোলায় তারুণ্যের উৎসব উপলক্ষ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ পাইকগাছায় সাজা ও মাদক কারবারি আসামি সহ আটক- ১০ কোস্টগার্ডের অভিযানে জবাইকৃত হরিণ ও ফাঁদসহ শিকারি আটক সুন্দরবন থেকে অস্ত্র-গুলিসহ বনদস্যু বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্য আটক খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক কেসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন রামপাল গৌরম্ভা ইউ‌নিয়ন নাগরিক ফোরামের সভা জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানি করা রুই মাছের একটি চালান আটক পাইকগাছায় মাহে রমজানে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক কেসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মঙ্গলবার কেসিসি পরিচালিত বিভিন্ন প্রতিষ্ঠান সরেজমিন পরিদর্শন করেন।
সকাল সাড়ে ৯টা থেকে তিনি পর্যায়ক্রমে কেসিসি’র খালিশপুরস্থ শাখা অফিস ও লাল হাসপাতাল, করিম নগরে ড্রেনের চলমান উন্নয়ন কাজ এবং শেরে বাংলা রোডস্থ কেসিসি’র যানবাহন শাখা পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি হাসপাতালে আগত রোগীদের কথা শোনেন এবং রোগীদের প্রতি যতœবান হওয়ার জন্য হাসপাতাল সংশ্লিষ্টদের প্রতি আহবান জানান। পাশাপাশি মশাবাহিত রোগ প্রতিরোধে মশার বংস বিস্তার রোধ ও মশক নিধন কার্যক্রম জোরদারে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
কেসিসি’র শাখা অফিস পরিদর্শনকালে তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী নাগরিক সেবা আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন। সেই আলোকে আমরা নগরবাসীর মতামত গ্রহণ করছি এবং মাঠ পর্যায়ে যারা কাজ করেন তাদের কাছ থেকে নাগরিক সেবা বৃদ্ধির অন্তরায়সমূহ জানার চেষ্টা করছি। সকলের মতামত গ্রহণ সাপেক্ষে বাস্তবতার আলোকে যে ধরণের প্রক্রিয়া গ্রহণ করা প্রয়োজন তা বাস্তবায়ন করা হবে বলে তিনি উল্লেখ করেন।
কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব আরিফুল ইসলাম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, কঞ্জারভেন্সী অফিসার মো: আনিসুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশীদ, সহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) মোস্তাফিজুর রহমান, ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা মো: জিয়াউর রহমান, আসমা-উল- হুসনাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট