শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

পাইকগাছায় মাহে রমজানে বাজার মনিটরিংয়ে উপজেলা প্রশাসন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ মার্চ, ২০২৬
  • ১৫৯ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: পবিত্র মাহে রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা এবং সাধারণ মানুষের স্বস্তিদায়ক কেনাকাটা নিশ্চিত করতে মাঠে রয়েছে পাইকগাছা উপজেলা প্রশাসন। রোজার শুরু থেকেই পৌর সদরসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ বাজারে নিয়মিত মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলার রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারে মনিটরিং কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াসিউজ্জামান চৌধুরী। এসময় তিনি বাজারের বিভিন্ন মুদি, কাঁচাবাজার ও নিত্যপণ্যের দোকান ঘুরে মূল্য তালিকা যাচাই-বাছাই করেন এবং ক্রেতাদের সঙ্গে সরাসরি কথা বলে বাজার পরিস্থিতির খোঁজখবর নেন।

পরিদর্শনকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে চলা, অযৌক্তিক মূল্যবৃদ্ধি ও পণ্য মজুতদারি থেকে বিরত থাকার বিষয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে এ ধরনের বাজার তদারকি অব্যাহত থাকবে এবং অনিয়ম পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবুল হাসেম, পেশকার তুহিন বিশ্বাস, ইউপি সদস্য আব্দুল হামিদসহ স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা।

এদিকে উপজেলা প্রশাসনের এ উদ্যোগে বাজারে স্বস্তি ফিরবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয়রা।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews