1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত দাকোপে কারিতাসের আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত চিতলমারীতে ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চাল আমদানির ঘোষিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ৫০০৫ মেট্রিক টন চাল আমদানি পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

দাকোপে কারিতাসের আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস বাংলাদেশ এর আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। এসডিসি ও  সিবিএম গ্লোবাল’র আর্থিক সহযোগীতায় এবং ডিআইডিআরএম কল প্রোগ্রাম প্রকল্পের আওতায় বুধবার (১১ মার্চ) বেলা ১১ টায় দাকোপ উপজেলা পরিষদ মিলনায়তনে সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকিরের সভাপতিত্বে ও কারিতাসের ডিআইডিআরএম প্রকল্পের মাঠ কর্মকর্তা জলন্ত ত্রিপুরা’র পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ বোরহান উদ্দিন মিঠু। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেনারি সার্জন সাইয়োদুর রহমান,উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়,উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ শামীনুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন উৃপজেলা পরিসংখ্যান দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা সম্পা বিাস,উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের গেট সুপার ভাইজার জাকারিয়া আল হেলাল,উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোঃ আবুল বাশার, উপজেলা মৎস্য দপ্তরের ক্ষেত্রসহকারী আলমাস হোসেন, লজিক প্রকল্পের পরিমল কর্মকার, দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ শিপন ভূইয়া, গোবিন্দ বিশ্বাস, সিপিপি টিম লিডার দেবাশিষ ঢালী, বীর মুক্তিযোদ্ধা অহেদ আলী গাজী, প্রতিবন্ধি আরিফুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ ও উপকারভোগী। সভায় বিগত ছয় মাসের প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে সহভাগিতা এবং পরবর্তি কার্যক্রম বিষয়ে গুরুত্বপূন সিদ্ধান্ত গ্রহন করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট