শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ১৮০ বার পড়া হয়েছে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি:: বেসরকারী উন্নয়ন সংস্থা উত্তরণ এর উদ্যেগে ফিশনেট প্রকল্পের আওতায় বাগেরহাট জেলার মোংলা উপজেলায় ‘উপজেলা বহুপক্ষীয় (মাল্টিস্টেকহোল্ডার) মৎস্যজীবী নেটওয়ার্ক’ এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

ফিশনেট প্রল্পের আওতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ‘উত্তরন’ এর বাস্তবায়নে ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহেযোগীতায় ১১ মার্চ বুধবার সকাল ১০টায় ১৫ জন সদস্যের উপস্থিতিতে সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মোঃ সুমন হাওলাদার। সহ-সভাপতি মাষ্টার হাবিবুর রহমান এবং রিংকু দর্জি।সভায় আরো উপস্থিত ছিলেন নেটওয়ার্কের কার্যকারী সদস্য শেখ মোঃ নুর আলমসহ অন্যান্য সদস্য বৃন্দ।

সভায় আলোচ্য বিষয় ছিল জেলেকার্ডের বর্তমান অবস্থা সার্চ কমিটি গঠন, সমাবায় সমিতি গঠন, খাল পুনঃখনন কর্মসূচী, ক্যাম্পিং করা।

ক্যাম্পিং হবে তিনটি স্থানে অনুষ্ঠিত হবে। চিলা ইউনিয়নের জয়মনি মাধ্যমিক বিদ্যালয় ২ চাঁদপাই ইউনিয়নের কানাইনগর এবং বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিদ্যারবাহন কালী মন্দির ইত্যাদি।

সভায় ফিশনেট প্রকল্পের যে সকল কর্মসূচী বাস্তবায়নে মৎস্যজীবী নেটওয়ার্ক সরাসরি সহায়তা করছে সেগুলো হলো – সমবায় সমিতি গঠনের জন্য সদস্য বাছাই, জেলে কার্ডের জন্য সহায়তা করা, ক্যাম্পেইন কর্মসূচি বাস্তবায়ন করা হবে ইত্যদি। মোংলা উপজেলায় এ পর্যন্ত ২টি সমবায় সমিতি গঠন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদি সমবায় কার্যালয়ে জমা করা হয়েছে এবং একটি সমবায়সমিতির রেজিস্ট্রেশন পাওয়া যাবে চলতি মাসে পানি উন্নয়ন বোর্ড এর মাধ্যমে অগ্রাধিকার ভিত্তিতে খাল পুনঃখনন করার জন্য বাগেরহাট জেলায় একটি মিটিং করা হয়েছে এবং মোংলা উপজেলা কিছু খালের তালিকা প্রনয়ন করা হয়, যাহা হলো- ১.শেলা নদী/ খাল, বুড়ীরডাঙ্গা ইউনিয়ন, ২.জয়মনি চরের খাল, চিলা ইউনিয়ন,৩. ঠাকুরানী খাল, পৌরসভার মধ্যে। ভাঙ্গনরোধের জন্য জয়মনি থেকে কানাই নগর পর্যন্ত পাইলিং । নেটওয়ার্কের বাৎসরিক সভা ফিশনেট প্রকল্পের ৬টি উপজেলার প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে এই সভাটি কলাপাড়ায় উপজেলায় অনুষ্ঠিত হয় । উক্ত সভায় মোংলা উপজেলা নেটওয়ার্ক এর প্রতিনিধি অংশ গ্রহন করেন গত ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা সেই উপলক্ষে একটি স্মারক লিপি উপজেলা নির্বাহী অফিসারের কাছে দেওয়ার জন্য সিদ্ধান্ত হয় নেটওয়ার্ক সিদ্ধান্ত হয়। সভা পরিচালানা করেন জনাব মোঃ মোখলেছুর রহমান এরিয়া ম্যানেজার মোংলা ফিশনেট প্রকল্প, উত্তরণ, মোংলা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews