1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত দাকোপে কারিতাসের আয়োজনে ষান্মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত খুলনায় কাউন্সেলিং কর্নার বিষয়ক পরামর্শমূলক কর্মশালা অনুষ্ঠিত সমুদ্রে ডাকাত ও জলদস্যু নির্মূলে কোস্টগার্ডের বিশেষ অভিযান মোংলা উপজেলা বহু-পক্ষীয় মৎস্যজীবী নেটওয়ার্কের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত চিতলমারীতে ২৬ মার্চ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চাল আমদানির ঘোষিত সময় শেষ, বেনাপোল বন্দর দিয়ে ৫০০৫ মেট্রিক টন চাল আমদানি পাইকগাছায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মধ্যপ্রাচ্যের যুদ্ধে পর্যটন খাতে ‘মহাসংকট’, বিশ্বজুড়ে আটকা হাজারো পর্যটক ১৬ মার্চ খাল খনন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পাইকগাছা পৌরসভায় শহর সমন্বয় কমিটি সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: বুধবার, ১১ মার্চ, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা পৌরসভা কার্যালয়ে শহর সমন্বয় কমিটি (TLCC) এর সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক ওয়াসিউজ্জামান চৌধুরী।

সভায় পৌরসভার সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং একটি পরিচ্ছন্ন ও আধুনিক শহর গড়ে তোলার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।

এসময়ে উপস্থিত ছিলেন, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম কিবরিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমদ, পৌর নির্বাহী কর্মকর্তা লালু সরদার, ডাঃ সঞ্জয় কুমার মন্ডল, সমবায় কর্মকর্তা হুমায়ুন কবির, যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ কামরুজ্জামান সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও কমিটির সদস্যবৃন্দ।

এ সময় পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুবিধা বৃদ্ধি, পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখা এবং জনসচেতনতা বৃদ্ধিসহ নানা বিষয় নিয়ে মতবিনিময় করেন উপস্থিত সদস্যরা। সভায় পৌরবাসীর কল্যাণে গৃহীত বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নে সকলের সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট