1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’

দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে
???????

দাকোপ প্রতিনিধি:: দিনব্যাপী নানা কর্মসূচির মধ্যদিয়ে খুলনার দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়েছে। উপজেলা প্রশাসন দিবসটি পালনের আয়োজন করে।
২৬ মার্চ গৌরবান্বিত এই দিনটিতে দাকোপ উপজেলা পরিষদ চত্বরে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা করা হয়। সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত স্ব স্ব প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৬টায় ২ মিনিটে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য, উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, দাকোপ উপজেলা ও চালনা পৌরসভা বিএনপি,দাকোপ থানা, চালনা পৌরসভা, দাকোপ প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সকাল আটটায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন করে একযোগে সম্মিলিতভাবে জাতীয় সংগীত পরিবেশন, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ওসিভিল ডিফেন্স, বাংলাদেশ স্কাউট, রোভার স্কাউট, গার্লস গাইড কর্তৃক বর্ণাঢ্য কুচকাওয়াজ, শিশু সমাবেশ ও পুরস্কার বিতরণ করা হয়। সুবিধা জনক সময়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য তুলেধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দিবসটি পালনের অংশ হিসাবে বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হল রুমে বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বোরহান উদ্দিন মিঠুর সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত কুমার রায়ের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান। বিশেষ অতিথির বক্তৃতা করেন থানা পুলিশ পরিদর্শক (ওসি) আতিকুর রহমান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ বঙ্কিম কুমার হালদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মুরারী মোহন গাইন, মনোজ কান্তি রায়, মোহিত চন্দ্র রায়, বিএনপিনেতা আব্দুল মান্নান খান, মোজাফ্ফর হোসেন, প্রেসক্লাবের সভাপতি শামীম হোসেন, সাধারণ সম্পাদক জি এম রেজা প্রমুখ। এসময়ে সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র, ছাত্রীসহ গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। পরবর্তীতে বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট