1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
সর্বশেষ :
স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা পাইকগাছায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত স্বাধীনতা দিবস উপলক্ষে বাগেরহাটে সেচ্ছাসেবক দলের পতাকা র‌্যালি ও পথসভা দাকোপে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ‘ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র নিজেদের সঙ্গেই আলোচনা করছে’

মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সর্বসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয় কোস্টগার্ড জাহাজ ‘বিসিজিএস কামরুজ্জামান’। ২৬ মার্চ বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত কোস্টগার্ডের এই যুদ্ধ জাহাজটি দেখতে মোংলা শহর ও পার্শ্ববর্তী রামপাল, দাকোপ উপজেলা থেকেও ছুটে আসে মানুষ। বিকাল হওয়ার সাথে সাথে মোংলার দিগরাজ কোস্টগার্ড বার্থে দর্শনার্থীদের আগমন বাড়তে থাকে।

স্বাধীনতা দিবস উপলক্ষে বাহারি রঙের পতাকা দিয়ে সাজানো হয় সমুদ্রগামী জাহাজটি। কোস্টগার্ড পশ্চিম জোনের এমন সুন্দর একটি পরিবেশে জাহাজ দেখার সুযোগ পেয়ে খুশিতে মাতোয়ারা বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা লোকজন।

কোস্টগার্ড জাহাজ বিসিজিএস কামরুজ্জামান এর অধিনায়ক কমান্ডার শাহ কামরুজ্জামান জানান, কোস্টগার্ডের এই জাহাজটি দেশের সমুদ্র সীমায় সর্বদাই টহলকাজে নিয়োজিত। জাহাজটি গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল প্রদান, উদ্ধার ও অনুসন্ধান কর্মকান্ড, অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ, জলদস্যুতা দমন, মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষায় কাজ করে থাকে। এছাড়াও এ বাহিনীর যুদ্ধ কৌশল সম্পর্কে জানতে পেরে সকলেই খুশি মনে বাড়ি ফিরে এবং জনসাধারণের মাঝে বাংলাদেশ কোস্টগার্ড সম্পর্কে ইতিবাচক দিক প্রকাশ পায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট