
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক ডেস্ক:: সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে অবস্থিত ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপোতে হামলার দাবি করেছে ইরান।
শনিবার এ ডিপোকে টার্গেট করা হয়। ইরানের সেনাবাহিনী জানিয়েছে, তাদের হামলায় ডিপোটি সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তবে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই দাবিকে অস্বীকার করেছে।
ইরানের বিপ্লবী গার্ডের খতম আল-আনবিয়া সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র জানিয়েছেন, হামলার সময় ডিপোতে ২১ জন ইউক্রেনীয় ড্রোন বিশেষজ্ঞ অবস্থান করছিলেন। তাদের সবাই নিহত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হামলার পর ডিপোর অবস্থা বা নিহতদের সঠিক তথ্য এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের কিছু লক্ষ্যবস্তুতে হামলা চালায়। এর জবাবে ইরান মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে থাকা যুক্তরাষ্ট্রের অবকাঠামোকে লক্ষ্য করে পাল্টা হামলা শুরু করে। এই পাল্টা হামলার মধ্যে সবচেয়ে বেশি লক্ষ্যবস্তু ছিল আমিরাতের দুবাই ও আবুধাবি।
সূত্র: তাসনিম নিউজ
Leave a Reply