1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ

বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

বাগেরহাট প্রতিনিধি:: বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৬ এপ্রিল) সকালে শহরের ধানসিঁড়ি সম্মেলন কক্ষে মানবাধিকার কর্মী এ্যাড. মেহেরুন্নেছার সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা মুঈনুল ইসলাম।
এসময় উপ‌স্থিত ছি‌লেন বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি ও সদর উপজেলা নাগরিক ফোরামের সদস্য এস এম রাজ,সাবেক সভাপতি আহাদ উদ্দিন হায়দার, সাংবাদিক আজাদুল হক, উদয়ন বাংলা‌দেশ এর নির্বাহী প‌রিচালক ইশরাত জাহান, নির্মান সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী প‌রিচালক রি‌জিয়া পারভীন, সদর উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সাধারন সম্পাদক না‌দিরা আকরাম, রামপাল উপ‌জেলা নাগ‌রিক ফোরাম সম্পাদক এ‌ঞ্জেল মৃধাসহ বা‌গেরহাট সদর উপ‌জেলা, রামপাল উপ‌জেলার উপ‌জেলা ও ইউ‌নিয়ন নাগ‌রিক ফোরা‌মের নেতৃবৃন্দ।
“নাগরিক” প্রকল্পের আওতায় এম্বাসি অব সুইজারল্যাণ্ড, গ্লোবাল এফেয়ার্স অব কানাডা এবং মানুষের জন্য ফাউণ্ডেশনের সহযোগিতায় আমরাই পারি জোট (উই ক্যান),উদয়ন বাংলাদেশ ও
নির্মাণ সমাজ উন্নয়ন সংস্থা যৌথভাবে অনুষ্ঠানটি আয়োজন করে।
সভায় পরিচালনা করেন আমরাই পারি জোটের (উই ক্যান) কনসালট্যান্ট নজমুস সাকিব রুবেল।
বাগেরহাট সদর ও রামপাল উপজেলার চারটি ইউনিয়নসহ দেশের ১২ জেলার ৪৮ টি ইউনিয়নে সুবিধা বঞ্চিত, দলিত ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে “নগরিক” প্রকল্প কাজ করছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট