1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ দুই ডিআইজিসহ পুলিশের ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ‘বেটার বাংলাদেশ’ গড়তে সকল ধর্মাবলম্বীদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী বিশ্ববাজারের অস্থিরতায়ও অটল তারেক রহমানের জনবান্ধব সরকার বেনাপোল বন্দরে সিন্থেটিক কাপড় ঘোষণায় বিপুল-পরিমাণ শাড়ি-থ্রিপিস আমদানির অভিযোগ

শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

  • প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬
  • ৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলাবাসীর ব্যানারে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর সীমাহীন দূর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে এবং তার অপসারণ দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

আজ সোমবার দুপুরে শার্শা উপজেলা পরিষদ চত্বরে শার্শা উপজেলাবাসীর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় উপজেলার ১১ টি ইউনিয়ন থেকে আগত ইউপি সদস্যরা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ৫ হাজার মানুষ বিক্ষোভ মিছিল করেন।

মানববন্ধন শেষে ওই কর্মকর্তার অপসারণসহ তদন্ত পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নানা স্লোগান দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) ফজলে ওয়াহিদের মাধ্যমে জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনান ও দুর্নীতি দমন কমিশন (দুদক) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শার্শা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদ রঞ্জু ও শার্শা ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামান পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে টেন্ডারের আড়ালে প্রকল্পগুলো একক ব্যক্তির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়ন করাচ্ছেন দীর্ঘদিন ধরে। টিআর, কাবিখা, কাবিটা প্রকল্পের ভূয়া সদস্য বানিয়ে তাদের কাছ থেকে স্বাক্ষর করিয়ে নিচ্ছেন এই কর্মকর্তা।

বক্তারা অভিযোগ করে বলেন- ইউনিয়ন পরিষদের প্রশাসক নুরুজ্জামানের সহায়তায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পে নিম্নমানের কাজ সম্পাদন করে সরকারি অর্থ আত্মসাৎ। ডিহি ইউনিয়নের ট্যাংরালী সড়ক নির্মাণে বালির পরিবর্তে মাটির ওপর ইট বসিয়ে নিম্নমানের কাজ। জনপ্রতিনিধিদের অফিসে ডেকে বিভিন্ন প্রকল্পের কাগজপত্রে স্বাক্ষর করিয়ে অর্থ উত্তোলন। এছাড়া নিজামপুর ইউনিয়নের চান্দুরিয়া ঘোপে ইমরানের দোকান থেকে মনজুরের বাগড় পর্যন্ত রাস্তা সম্পূর্ণ করার কথা থাকলেও আংশিক কাজ করে বাকি অর্থ আত্মসাৎ করেছেন এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা।

ব্যাপক অর্থিক অনিয়ম ও দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন এই কর্মকর্তা। ফ্যাসিস্ট আমলে এ ধরনের অনিয়ম ও দূর্নীতি চলেছে। নতুন বাংলাদেশে এ ধরনের দুর্নীতি কোনোভাবেই কাম্য নয়। আমরা অভিযুক্ত (পিআইও) শাহারিয়ার মাহমুদ রঞ্জুর অপসারণ ও সুষ্ঠু তদন্তের দাবি জানাই।

মানববন্ধন থেকে দ্রুত তদন্ত করে এই প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রঞ্জুর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।

মানববন্ধনে বক্তব্য রাখেন- শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু, বেনাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি আলমগীর সিদ্দিক, সাধারণ সম্পাদক আবুল কাশেম, শার্শা উপজেলা কৃষক দলের সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাখায়াত হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম চয়ন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাইমিনুল সাগর, বেনাপোল পৌর ‍যুবদলের সভাপতি মফিজুর রহমান বাবু প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট