1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
বিজ্ঞান চর্চায় নতুন উদ্দীপনা: পাইকগাছায় জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড পাইকগাছায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড পাইকগাছায় এসিল্যান্ডের অভিযান; অবৈধ দখল অপসারণ দাকোপে দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক উন্নয়নে প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভোলায় কোস্টগার্ডের অভিযানে ৪ হাজার লিটার জ্বালানি তেলসহ আটক ১ স্বল্প সময় ও পুঁজির মাধ্যমে হতদরিদ্র সুমা’র ভাগ্য পরিবর্তনের গল্প খুলনায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত খুলনার নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময়

টেকনাফে ২৩ হাজার পিস ইয়াবা পিস জব্দ করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কক্সবাজারের টেকনাফে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৭ এপ্রিল মঙ্লবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন বড়ইতলী সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় আভিযানিক দল ১টি সন্দেহজনক কাঠের ডিঙ্গি নৌকাকে থামার সংকেত প্রদান করলে বোটে থাকা জেলে পানিতে লাফ দিয়ে প্যারাবনে পালিয়ে যায়। পরবর্তীতে, উক্ত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ১৫ লক্ষ টাকা মূল্যের ২৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

আটককৃত ডিঙ্গি নৌকা ও জব্দকৃত ইয়াবার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট