1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিত্ব-জাতিসংঘের দায়িত্ব একসঙ্গে পালনের ইঙ্গিত খলিলুর রহমানের অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি যমজ সন্তান হারানো মা,গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো! তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ চার মাদককারবারি আটক দ‌লিত জনগো‌ষ্ঠির উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে নাগরিক ফোরামের স্মারকলিপি ন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

নারায়ণগঞ্জে শুল্ক ফাঁকি দিয়ে আসা ভারতীয় পণ্যসহ পাচারকারী আটক

  • প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: নারায়ণগঞ্জে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা বিপুল পরিমাণ ভারতীয় এনার্জি ড্রিংকসসহ ১ পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৯ এপ্রিল রবিবার মধ্যরাত ২টায় কোস্ট গার্ড স্টেশন পাগলা কর্তৃক নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন শিবু মার্কেট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কাভার্ড ভ্যান তল্লাশি করে অবৈধভাবে শুল্ক কর ফাঁকি দিয়ে আসা প্রায় ৯ লক্ষ ১৯ হাজার টাকা মূল্যের ১ হাজার ৮৩৮ পিস ভারতীয় এনার্জি ড্রিংকস (Red bull) সহ ১ জন পাচারকারীকে আটক করা হয়।

জব্দকৃত এনার্জি ড্রিংকস, পাচারকাজে ব্যবহৃত কাভার্ড ভ্যান ও আটককৃত পাচারকারীর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট