1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২০ মে ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে সকাল সাতটায় মেসিকে নিয়ে স্কালোনির আবেগঘন মন্তব্য ৪৪তম বিসিএস: ১০১ জনের নন-ক্যাডার মনোনয়ন বাতিল শুধু পদ্মা ব্যারাজ নয়, তিস্তা প্রকল্পেও হাত দেবে সরকার-প্রধানমন্ত্রী বেনাপোলে অভিযান চালিয়ে ১২ লাখ টাকার চোরাচালানী পণ্য আটক খুলনায় বিশ্ব মেট্রোলজি দিবস উপলক্ষ্যে সভা অনুষ্ঠিত জলবায়ু সংক্রান্ত ক্ষয়-ক্ষতি বিষয়ক জাতীয় কৌশল প্রণয়নে সহযোগিতার লক্ষ্যে স্টেকহোল্ডারদের কর্মশালা পাইকগাছায় আন্তর্জাতিক মৌমাছি দিবস পালিত পাইকগাছার বিখ্যাত বোম্বাই লতা আমে ‘স্ক্যাব’ রোগের থাবা,দিশেহারা শত শত চাষি দাকোপে কোরবানীর পশুরহাটে গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসায় মেডিকেল টিমের ক্যাম্প

শোক সংবাদ

  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ২৮৭ বার পড়া হয়েছে

নড়াইল জেলার ইতনা গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষাবিদ ও বিজ্ঞানী ডক্টর শেখ সাজ্জাদ হোসেন সুজল (আমেরিকা প্রবাসী) আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)
তিনি ছিলেন একজন অত্যন্ত মেধাবী ও বিচক্ষণ শিক্ষার্থী। ইতনা মাধ্যমিক বিদ্যালয় থেকে যশোর বোর্ডে এসএসসি পরীক্ষায় প্রথম স্থান অর্জনের মাধ্যমে তিনি শিক্ষাজীবনের উজ্জ্বল সূচনা করেন। পরবর্তীতে নটরডেম কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। এরপর তিনি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
পেশাগত জীবনে তিনি একজন সফল বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন। কর্মরত অবস্থায় আকস্মিক স্ট্রোকে (Stroke) তিনি যুক্তরাষ্ট্রে ইন্তেকাল করেন।
তার এই অকাল মৃত্যুতে ইতনা গ্রামসহ নড়াইল জেলা এবং সমগ্র দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি হলো।
আমরা মরহুমের রুহের মাগফিরাত কামনা করছি এবং আল্লাহর নিকট প্রার্থনা করি—আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।
সকলের কাছে তার জন্য দোয়া কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট