রবিবার, ১২ জুলাই ২০২৬, ০৬:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
নারায়ণগঞ্জে বমি পার্টির কবলে পড়ে এক ব্যক্তি ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ টানা দুইদিনের বৃষ্টিতে বেনাপোল বন্দরে ভাসছে কোটি কোটি টাকার আমদানি পণ্য নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান তারাকান্দার এসিল্যান্ড এস এম নাজমুস ছালেহীন ই-মিউটেশনে জেলার শীর্ষে আর্জেন্টিনা-সুইজারল্যান্ড ম্যাচে কে জিতবে, জানাল অপ্টা বাবার নিষ্পাপ রক্তের প্রতিশোধ নেওয়া হবে: মোজতবা খামেনি বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর সমন্বিত উদ্যোগ, মাঠে সেনাবাহিনী-বিজিবি ‘আমার মাথায় হেলথ নেই, উনি আছেন’, স্ত্রীকে দেখিয়ে বললেন প্রধানমন্ত্রী জেলা-উপজেলার হাসপাতালগুলোর সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার-প্রধানমন্ত্রী বন্যাদুর্গত ও পানিবন্দি মানুষের পাশে বাংলাদেশ নৌবাহিনী

নৌবাহিনীর বৃক্ষরোপণ অভিযান উদ্বোধন করলেন নৌবাহিনী প্রধান

  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক::  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান গত ০৯ জুলাই ২০২৬ তারিখে দেশব্যাপী ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযানের শুভ উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ বৃক্ষরোপণ অভিযানের অংশ হিসেবে বাংলাদেশ নৌবাহিনী ‘বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’ এ প্রতিপাদ্য বিষয়ে দেশব্যাপী বৃক্ষরোপণ অভিযান গ্রহণ করেছে। এ উপলক্ষ্যে আজ রবিবার (১২ জুলাই) নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান নৌবাহিনী সদর দপ্তরে গাছের চারা রোপণের মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনীর ‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ উদ্বোধন করেন। পরে বৃক্ষরোপণ অভিযানের সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এ সময় নৌবাহিনী সদর দপ্তরের প্রিন্সিপাল স্টাফ অফিসার, নৌ অঞ্চলসমূহের আঞ্চলিক কমান্ডার, ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নাবিকগণ উপস্থিত ছিলেন।

‘বৃক্ষরোপণ অভিযান-২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী দেশের সকল নৌ ঘাঁটি, স্থাপনা এবং উপকূলীয় এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করছে। উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণকে সমান গুরুত্ব দিয়ে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে নৌবাহিনী প্রধান সরকার ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ অভিযান বাস্তবায়নে প্রত্যেক নৌসদস্যকে নিজ নিজ অবস্থান থেকে গাছ লাগানোর আহবান জানান। এতে গড়ে উঠেব একটি সবুজ, জলবায়ু-সহনশীল ও পরিবেশবান্ধব বাংলাদেশ। এছাড়াও তিনি উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের মাধ্যমে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষার উপর গুরুত্বারোপ করেন। সকল নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা ও এলাকাসমূহে ফলজ, বনজ ও ভেষজ চারা রোপণের মাধ্যমে এ অভিযান বাস্তবায়ন করছে বাংলাদেশ নৌবাহিনী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews