1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

বেবিচকের নতুন চেয়ারম্যান এয়ার কমডোর সাদিকুর রহমান

  • প্রকাশিত: শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ১৭৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন এয়ার কমডোর সাদিকুর রহমান চৌধুরী। তিনি বেবিচকের বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের স্থলাভিষিক্ত হবেন।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করে বিষয়টি জানিয়েছে।

প্রজ্ঞাপনে সাদিকুরকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে এবং অবিলম্বে এটি কার্যকর করারও নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, বেবিচকের বর্তমান চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমানের চাকরির মেয়াদ শেষে আগামী ৩০ জুন শেষ হবে। এরপর তিনি অবসরে যাচ্ছেন।

গত ২৪ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিমান বাহিনীর কর্মকর্তা এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মফিদুর রহমানকে বিমান বাহিনী অ্যাক্ট রুলস ১৯৫৭-এর ২৪(১) ও ২৪(৭) অনুযায়ী বর্ধিত চাকরির সময়সীমা অতিক্রান্তে অবসর প্রদান করা হলো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট