রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

চাঁদপুরে বাল্কহেড অবৈধ বালুর ড্রেজার স্পিডবোটসহ আটক ৪৩

  • প্রকাশিত: শনিবার, ৬ জুলাই, ২০২৪
  • ৩০৪ বার পড়া হয়েছে

মনির হোসেন:: চাঁদপুরে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ১টি বাল্কহেড, ১০ টি ড্রেজার, ০২ স্পিড বোট ও নগদ অর্থসহ ৪৩ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

৬ জুলাই শনিবার বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্টগার্ড ও চাঁদপুর নৌ-পুলিশের সমন্বয়ে ৬ জুলাই ২০২৪ তারিখ শনিবার দুপুর আড়াইটায় চাঁদপুর জেলার উত্তর মতলব থানার মোহনপুর লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে উক্ত এলাকা হতে অবৈধভাবে বালু উত্তলন কাজে ব্যবহৃত ১ টি বাল্কহেড, ১০ টি ড্রেজার, ২টি স্পিডবোট ও নগদ অর্থ টাকা ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা জব্দসহ ৪৩ জন আসামিকে আটক করা হয়। জব্দকৃত ড্রেজার, বাল্কহেড ও স্পিড বোট এর আনুমানিক বাজার মুল্য ৮ কোটি ৩০ লক্ষ টাকা।

তিনি আরও বলেন, জব্দকৃত বাল্কহেড, ড্রেজার ও ১ টি স্পিড বোটসহ (২০০ সিসি) জব্দকৃত নগদ অর্থ টাকা ১৫ লাখ ৪১ হাজার ৫০০ টাকা। উত্তর মতলব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব হিল্লোল চাকমা এর নিকট হস্তান্তর করা হয়। এছাড়াও জব্দকৃত অপর ১টি স্পিডবোট (২০০সিসি) উত্তর মতলব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব হিল্লোল চাকমা এর নির্দেশনা মোতাবেক বিসিজি স্টেশন চাঁদপুর এর হেফাজতে রাখা হয় এবং আটককৃত ৪৩ জন আসামীদের উত্তর মতলব নৌ-পুলিশ এর নিকট হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews