শনিবার, ২৭ জুন ২০২৬, ০১:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপের শেষ বত্রিশে যেসব দলের লাইন-আপ চূড়ান্ত জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলায় নিহত বেড়ে ৫৮৯, নিখোঁজ বহু মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শি জিনপিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক শুরু চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত মানবতার সেবায় আত্মনিয়োগে প্রয়োজন ত্যাগের মানসিকতা -পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক

খুলনায় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: খুলনার গুরুত্বপূর্ণ স্থাপনা ও সড়কে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে নৌবাহিনী। কোথাও যেন আইনশৃংখলার অবনতি না ঘটে সেদিকে কঠোর নজরদারি রাখছে নৌবাহিনীর সদস্যরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে নৌবাহিনী এবং অন্যান্য আইনশৃংখলা বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে।

খুলনায় বিভিন্ন সড়কে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান ও যানজট নিরসনে কাজ করতে আসা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে পানি ও শুকনো খাবার বিতরণ করে নৌবাহিনী। নগরীর ময়লাপোতা চত্বর, পিকচার প্যালেস, নিউমার্কেট, বয়রা, দৌলতপুরসহ বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় নৌবাহিনীর নিয়মিত টহল অব্যাহত রয়েছে। পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না পর্যন্ত এ কার্যক্রম চলমান থাকবে বলে জানায় নৌবাহিনীর কন্টিনজেন্ট।

বুধবার (৭ আগস্ট) বেলা তিনটায় শিববাড়ী মোড়ে বাংলাদেশ নৌ বাহিনীর পক্ষ থেকে কমান্ডার মো. মজিবুর রহমান, (এস), পিএসসি, বিএন-এর নেতৃত্বে একটি টিম শিক্ষার্থীদের মাঝে শুকনা খাবার এবং বোতলজাত পানি বিতরণ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews