1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিত্ব-জাতিসংঘের দায়িত্ব একসঙ্গে পালনের ইঙ্গিত খলিলুর রহমানের অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি যমজ সন্তান হারানো মা,গলাকাটা মুরগির মতো ছটফট করছিল বাচ্চাগুলো! তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ চার মাদককারবারি আটক দ‌লিত জনগো‌ষ্ঠির উন্নয়নে ইউপি বাজেটে অর্থ বরাদ্দের দাবিতে নাগরিক ফোরামের স্মারকলিপি ন্দরবন থেকে অস্ত্র ও গোলাবারুদসহ করিম শরীফ বাহিনীর সদস্য আটক অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ

আন্দোলনের সমন্বয়ক থেকে অন্তর্বর্তী সরকারে নাহিদ ও আসিফ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪
  • ২৮৮ বার পড়া হয়েছে

ছবিতে নাহিদ ইসলাম (বামে) ও আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক ছিলেন মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার৷ সেই সরকারের প্রধান উপদেষ্টা হচ্ছেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অন্য ১৬ জন উপদেষ্টার মধ্যে ছাত্র প্রতিনিধি হিসেবে জায়গা পেয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ।

বৃহস্পতিবার (৮ আগস্ট) রাত ৯টায় বঙ্গভবনে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শপথগ্রহণ অনুষ্ঠান হবে।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্যে ড. মুহাম্মদ ইউনূস ছাড়া অন্য ১৬ জন সদস্যের মধ্যে রয়েছেন- ১. ড. সালেহ উদ্দিন আহমেদ, ২. ড. আসিফ নজরুল, ৩. আদিলুর রহমান খান, ৪. হাসান আরিফ, ৫. তৌহিদ হোসেন, ৬. সৈয়দা রিজওয়ানা হাসান, ৭. শারমিন মুর্শিদ, ৮. ফারুকী আযম, ৯. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, ১০. সুপ্রদীপ চাকমা, ১১. বিধান রঞ্জন, ১২. ড. আ ফ ম খালিদ হোসেন, ১৩. ফরিদা আখতার, ১৪. নুরজাহান বেগম, ১৫. মো. নাহিদ ইসলাম (ছাত্র প্রতিনিধি), ১৬. আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (ছাত্র প্রতিনিধি)।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে যে দুজন ছাত্র প্রতিনিধি উপদেষ্টা হিসেবে রয়েছেন, খোঁজ নিয়ে তাদের পরিবার ও শিক্ষা সম্পর্কে কিছু তথ্য জানা গিয়েছে।

নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সমাজবিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী৷ থাকেন বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হলে। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন৷ বাবার নাম বদরুল ইসলাম জামির।

নাহিদ ইসলামের স্থায়ী ঠিকানা ঢাকার বাড্ডা এলাকার বেরাইদ ইউনিয়নে। বর্তমানে পরিবারের সঙ্গে থাকেন রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায়। তিনি একই সঙ্গে গণতান্ত্রিক ছাত্র শক্তির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া (আসিফ মাহমুদ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তরের শিক্ষার্থী। ভর্তি হয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষে। নাখালপাড়া হোসাইন আলী হাই স্কুল থেকে মাধ্যমিকের গণ্ডি পেরিয়ে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। বাবার নাম মো. বিল্লাল হোসেন।

আসিফ মাহমুদের স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায়। তিনি বর্তমানে গণতান্ত্রিক ছাত্র শক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট