শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কেএমপির ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি শিক্ষার্থীদের

  • প্রকাশিত: শনিবার, ১০ আগস্ট, ২০২৪
  • ৩০১ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ৮ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা। আন্দোলন চলাকালে নিরীহ ছাত্রদের ওপর নির্বিচারে গুলি, লাঠিচার্জসহ নির্যাতনের অভিযোগ আনা হয়েছে তাদের বিরুদ্ধে।

শুক্রবার সন্ধ্যায় কেএমপি সদর দপ্তরে এক মতবিনিময় সভায় পুলিশ কমিশনার মো. মোজাম্মেল হকের কাছে এই তালিকা দিয়ে আসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা।

তালিকাভুক্ত কর্মকর্তারা হলেন- খুলনা সদর জোনের সহকারী কমিশনার গোপীনাথ কানজিলাল, সদর থানার ওসি কামাল হোসেন খান, ওসি (তদন্ত) নিমাই চন্দ্র, এস আই রাকিব হোসেন ও সুকান্ত দাশ, এএসআই পলক এবং কনস্টেবল মাসুদ। এছাড়া হরিণটানা থানার ওসি মনিরুল ইসলামের নামও রয়েছে তালিকায়।

কেএমপি সদর দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে খুলনা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন কলেজের সমন্বয়ক ও সহ-সমন্বয়করা উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews