বুধবার, ২৪ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

১১ দিন পর খুলনা-বেনাপোল-মোংলা কমিউটার ট্রেন চালু

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে দেশজুড়ে সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনায় নিরাপত্তার কথা ভেবে গত ১৮ জুলাই থেকে ১৩ দিন খুলনা-বেনাপোল কমিউটার ট্রেন (বেতনা এক্সপ্রেস) চলাচল বন্ধ ছিল। ১ লা আগস্ট ট্রেনটি চালু হলেও দুইদিন পর তা আবার বন্ধ হয়ে যায়।

ট্রেনটি আজ বুধবার (১৪আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে খুলনা থেকে ছেড়ে সকাল সাড়ে ৮টার দিকে বেনাপোলে এসে পৌঁছায়। একই ট্রেন সাড়ে ৯টার দিকে ‘মোংলা এক্সপ্রেস’ নামে মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।

বেনাপোলের স্টেশনমাস্টার সাইদুজ্জামান জানান, ১৮ জুলাই থেকে ১৩ দিন বন্ধ থাকার পর ১লা আগষ্ট ট্রেনটি চলাচল শুরু হয়। দুইদিন চলাচলের পর তা আবার বন্ধ হয়ে যায়। সেখান থেকে ১১ দিনের মাথায় আজ বুধবার আবার খুলনা-বেনাপোল-মোংলা রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। বেনাপোল থেকে ২৩৫ জন যাত্রী নিয়ে ‘মোংলা এক্সপ্রেস’ নামে ট্রেনটি মোংলার উদ্দেশে রওনা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews