মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
মিশর ম্যাচের আগে স্বস্তির খবর পেল আর্জেন্টিনা প্রতিশোধের তাড়নায় উত্তপ্ত ইরান তেহরানে খামেনির শোকযাত্রার আনুষ্ঠানিকতা চলছে ভারী বৃষ্টি ও উজানের ঢলে ১৪ জেলায় প্লাবনের শঙ্কা আমার সংবাদ ডেস্ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ বেনাপোল পৌর বিএনপির সাথে যশোর – ২ আসনের এমপি সাবেরা সুলতানার মতবিনিময় পাইকগাছায় জেলা প্রশাসকের পরিদর্শন; পৌরসেবা ও শিক্ষার মানোন্নয়নে দিকনির্দেশনা দাকোপে বিএনপির নেত্রীর মৃত্যুতে সংসদ সদস্য ও বিএনপির শোক প্রকাশ শ্রেণীক্ষকের অভাবে বারান্ধায় পাঠদান, ভিজল শিক্ষক-শিক্ষার্থীরা খুলনায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

বেনাপোলে ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যু

  • প্রকাশিত: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ৩৮০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোল থেকে ছেড়ে যাওয়া ‘মোংলা কমিউটার’ ট্রেনে কাটা পড়ে আজিজ কালা (৫৫) নামের একজনের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১৯ আগস্ট ) সকাল সাড়ে ৯ টার দিকে বেনাপোলের কাগজপুকুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তিনি যশোরের শার্শা উপজেলার বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর গ্রামের আসমত শেখের ছেলে।

স্থানীয়রা জানান, আজিজ কালা একজন কানে কম শুনা লোক। তিনি কাগজপুকুর বাজার থেকে বাড়ি যাচ্ছিলেন। এমন সময় বেনাপোল থেকে ছেড়ে আসা ‘মোংলা কমিউটার’ ট্রেনটি ওই এলাকায় পৌঁছালে ট্রেন লাইনের উপর কাউকে দেখতে পেয়ে হুইসেল বাজায়। কিন্তু আজিজ কালা ট্রেনের হুইসেল শুনতে না পেয়ে ট্রেন লাইন পার হওয়ার সময় এক পর্যায়ে ট্রেনের নিচে পড়ে যায়। এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

বেনাপোল রেলওয়ের স্টেশন মাস্টার সাইদুজ্জামান ট্রেনের নিচে চাপা পড়ে আজিজ কালা নামে একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ের জিআরপি পুলিশ আজিজ কালার মরদেহ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews