রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

ভারতকে আন্তর্জাতিক নদী আইন মেনে চলার আহ্বান

  • প্রকাশিত: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪
  • ১৭৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: প্রতিবেশি দেশ ভারতকে আন্তর্জাতিক নদী আইন মেনে চলার আহ্বান জানিয়ে বন পরিবেশ ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান।

বলেছেন, ‘আন্তর্জাতিক নদী আইনের নীতি অনুযায়ী প্রতিবেশী রাষ্ট্রের প্রতি সহযোগিতামূলক মনোভাব রাখতে হবে। উজানের দেশগুলোকে বিশেষত ভাটির দেশগুলোতে পানি ছাড়ার আগেই সতর্কতা প্রদান করা উচিত, যাতে ক্ষয়ক্ষতির আশঙ্কা কমানো যায়।’

শুক্রবার বিকালে হবিগঞ্জের খোয়াই নদীর ঝুঁকিপূর্ণ বাঁধ পরিদর্শনের সময় তিনি এই মন্তব্য করেন।

রেজওয়ানা হাসান আরও বলেন, ‘অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভারতের সাথে অভিন্ন নদীগুলোর পানি ছাড়ার বিষয়ে আগাম সতর্কতার প্রয়োজনীয়তার বিষয়ে আলোচনা করা হবে।’

পরিদর্শনের পর তিনি হবিগঞ্জ সার্কিট হাউজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং চুনারুঘাট উপজেলার মুরারবন্দ মাজারে পিতার কবর জিয়ারত করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews