1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

গণত্রাণ কর্মসূচিতে খুবি শিক্ষার্থীদের বিশাল সংগ্রহ কর্মসূচি

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ১৪৬ বার পড়া হয়েছে

খুলনা বিশ্ববিদ্যালয়:: দেশের চলমান বন্যা পরিস্থিতিতে বন্যার্তদের সাহায্যের জন্য খুলনা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা হাতে নিয়েছে “গণত্রাণ সংগ্রহ কর্মসূচি”। সোমবার (২৬ আগস্ট) টানা ৫ম দিনের মতো অব্যহত থাকবে এই কর্মসূচি।

তৃতীয় ও চতুর্থ দিনের কর্মসূচিতে  দেখা যায়, বন্যায় ক্ষতিগ্রস্ত শত শত মানুষকে সাহায্যের জন্য এবং এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে এগিয়ে আসছেন সকল শ্রেণী পেশার মানুষ। এসেছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ রেজিস্ট্রার জি এম লুৎফর রহমান। তিনি বন্যার্তদের সাহায্যার্থে শিক্ষার্থীদের হাতে তুলে দেন নগদ দশ হাজার টাকা। এ নিয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়াতে সকাল ১০ টা থেকে রাত দশটা পর্যন্ত চলমান এই কর্মসূচিতে তৃতীয় দিন পর্যন্ত সর্বমোট সংগ্রহ ৯ লাখ ৫৪ হাজার ৪৫৩ টাকা। খুলনা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের সম্মিলিত অফিশিয়াল ফেসবুক গ্রুপ “Two Zero” নামক গ্রুপে এ তথ্য জানানো হয়।

এ গ্রুপের তথ্য মতে,  রবিবার (২৫ আগস্ট)  চতুর্থ দিনে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরা ৪৭ হাজার টাকা, লিও ক্লাব অফ খুলনা ৫০ হাজার টাকা, ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি অ্যালামনাই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ২৫ হাজার টাকা প্রদান করেছেন। এসব সংগ্রহকৃত টাকা দিয়ে প্রয়োজনীয় দ্রব্যাদি কিনে আকস্মিক বন্যাকবলিত এলাকা ফেনী, কুমিল্লা, খাগড়াছড়ি, নোয়াখালী, চট্টগ্রাম এবং তীব্র জোয়ারের পানিতে বেড়িবাঁধ ভেঙে প্লাবিত খুলনার পাইকগাছায় ত্রাণসামগ্রী পৌঁছে দিচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের কয়েকটি টিম।

ফেসবুক গ্রুপ “Two Zero”এর বরাতে জানা গেছে,আজ বন্যা কবলিত ফেনীতে এক হাজার এর বেশি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। গতকাল ২৫ আগস্ট খুলনার পাইকগাছাতে ২০০ পরিবারের মধ্যে এবং খাগড়াছড়িতে ১৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী দেওয়া হয়েছে।এর পূর্বে ২৪শে আগস্ট পাইকগাছায় এক পিকআপ ট্রাক ভর্তি ত্রাণ সামগ্রী এবং খাগড়াছড়িতে ১২৫ টি পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।এ বিষয়ে জানতে চাইলে খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আজাদ মিয়া বলেন,”মানুষ ঘরের চালে উঠেও ঠাঁই পাচ্ছে না, হাঁড়িতে ভাসিয়ে রাখা হচ্ছে শিশুদের, গরু মরে ভেসে যাচ্ছে, খামারের হাজার হাজার মুরগী পানিতে ডুবে মরেছে মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে। বৃদ্ধ আর অসুস্থ মানুষদের কষ্টের কথা বলাই বাহুল্য।দেশের এই অবস্থায়, আমরা খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চাই মানুষের প্রয়োজনে এগিয়ে আসতে। এজন্য আমাদের এই কর্মসূচি। আর আমাদের পর্যাপ্ত পরিধেয় কাপড় সংগ্রহ হওয়ায় বর্তমানে ঔষধ, শিশুখাদ্য, শুকনা খাদ্যদ্রব্য, চাল, ডাল, তেল, এছাড়াও অন্যান্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রী প্রদানে উৎসাহিত করছি। এই ক্রান্তিকালে সবাইকে আমাদের পাশে দাঁড়ানোর অনুরোধ করছি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট