বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০১:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
স্পেন নাকি ফ্রান্স সেমিফাইনালে জিতবে কে, আগাম জানালো এআই ইরান সংঘাতে ১৪ মার্কিন সেনা নিহত, আহত চার শতাধিক প্রধানমন্ত্রীর সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন শিক্ষামন্ত্রী দক্ষ যুবশক্তিই হবে দেশের সবচেয়ে বড় সম্পদ-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর হাত ধরে যাত্রা শুরু করল জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম খুলনায় জুলাই শহিদ দিবস পালন উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা খুলনায় সম্মুখসারীর স্বাস্থ্যকর্মীদের নিয়ে প্রশক্ষিণ কর্মশালা বাগেরহাটে নারী ও শিশুবান্ধব সাইক্লোন শেল্টার নির্মাণের দাবিতে অ্যাডভোকেসি সভা জায়মা মারিয়াম ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে ​স্বাভাবিক জীবনে ফেরার স্বপ্ন নিয়ে আত্মসমর্পণ করল ২৭ দস্যু

কোস্টগার্ডের অভিযানে দেশীয় অস্ত্র পিস্তলসহ দুই সন্ত্রাসী আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: অবৈধ অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযানের অংশ হিসেবে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনার রুপসা উপজেলার খেঁজুরতলা ঘাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমান দেশীয় অস্ত্র, হাত বোমা ও বিদেশী পিস্তুলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে।

এসময় সন্ত্রাসী কর্মকান্ডে ব্যবহৃত আরো বিভিন্ন আলামত জব্দ করে কোস্টগার্ড সদস্যরা।

১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট মুনতাসির ইবনে মুহসীন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, খুলনা জেলার রূপসা উপজেলাধীন খেজুর তলা ঘাট সংলগ্ন এলাকায় একটি দুর্ধর্ষ সন্ত্রাসী দল তাদের সন্ত্রাসী কার্যক্রমের জন্য প্রস্তুতি গ্রহণ করছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ১১ সেপ্টেম্বর বুধবার রাত আনুমানিক ৯টা ৩০ মিনিটে উক্ত এলাকায় বাংলাদেশ কোস্টগার্ড স্টেশন রূপসা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে দুর্ধর্ষ সন্ত্রাসী আসিফ মাহমুদ (২৯) এবং তার বিশ্বস্ত সহযোগী শেখ মাহমুদ হাসান (৩৮) কে তল্লাশি করে১টি অবৈধ বিদেশী ৯এমএম পিস্তল এবং ২টি ফাঁকা ম্যাগাজিন জব্দ করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসীদের প্রাথমিক ‍জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য মোতাবেক আভিযানিক এলাকায় তাদের আরও কয়েকটি আস্তানা রয়েছে বলে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে রূপসা থানা পুলিশের সাথে একাধিক আস্তানায় যৌথ অভিযান পরিচালনা করে আরও ২টি ওয়ান শুটার গান, ৩টি দেশীয় তাজা হাত বোমা ও বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। জব্দকৃত অস্ত্র ও আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সকল আলামতসহ রূপসা থানায় হস্থান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews