শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই

১০০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী আইন প্রণয়নের উদ্যোগ-তথ্য উপদেষ্টা

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭২ বার পড়া হয়েছে

ডেস্ক:: সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কর্মপরিকল্পনা নিয়ে ব্রিফ করেন উপদেষ্টা মো. নাহিদ ইসলাম
আগামী ১০০ দিনের মধ্যে গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) আগামী ১০০ দিনের কর্মপরিকল্পনা ঘোষণা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। এ সময় তিনি এ তথ্য জানান।

১০০ দিনের কর্মপরিকল্পনায় রয়েছে- বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারকে দক্ষ ও জনবান্ধব করার উদ্যোগ নেওয়া হবে। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহত ছাত্র-জনতা এবং তাদের পরিবার নিয়ে প্রামাণ্যচিত্র নির্মাণ করে বাংলাদেশ টেলিভিশনে প্রচার করা হবে।

এছাড়া স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হবে। গণমাধ্যমকর্মী (চাকরির শর্তাবলী) আইন প্রণয়নের উদ্যোগ নেবে মন্ত্রণালয়। পাশাপাশি সম্প্রচার আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews