1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল

যে কারণে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা, জানালেন জনপ্রশাসন সচিব

  • প্রকাশিত: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৯ বার পড়া হয়েছে

ডেস্ক:: দেশের জনগণের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়েছে অন্তর্বর্তী সরকার। মেট্রোপলিটন এলাকার বাইরে সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তারা নিজ নিজ অধিক্ষেত্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এতে প্রশাসনের সঙ্গে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব মোখলেস উর রহমান।

বুধবার সচিবালয়ে তিনি বলেন, অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এক হয়ে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনীর সদস্যরা।

সরকার চাইলে যেকোনো সময় এ ধরনের সিদ্ধান্ত নিতে পারে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হয়েছে বলে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি এমন নয়।

সচিব আরো বলেন, জনগণের আস্থা অর্জনে সেনাবাহিনী মাঠে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্যদের সঙ্গে সমন্বয় করে কাজ করবে।

জনপ্রশাসন সচিব বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং জনগণের নিরাপত্তায় বেসামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন সেনাবাহিনীর সদস্যরা। এটা সরকারের সাময়িক সিদ্ধান্ত।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট