বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
আইএইচআর মাল্টিসেক্টরাল স্টেকহোল্ডার শীর্ষক বিভাগীয় অ্যাডভোকেসি সভা ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে নিষিদ্ধ পলিথিন ও কারেন্ট জাল জব্দ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে কোস্টগার্ড দাকোপে মোবাইল কোর্ট অভিযানে অবৈধ কারেন্টজাল জব্দ ও জরিমানা আদায় পাইকগাছায় ইপিআই কার্যক্রম জোরদারে ওয়ার্ল্ড ভিশনের ব্যাগ প্রদান ভারতে গণধর্ষণের পর মুসলিম কিশোরীকে বস্তাবন্দী করে ফেলা হলো পুকুরে লিবিয়ার ডিটেনশন সেন্টার থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়ায় প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন তিন পরিবর্তন নিয়ে মিশরের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা!

মোংলায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

  • প্রকাশিত: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪
  • ৩৭৫ বার পড়া হয়েছে

মোংলা প্রতিনিধি:: শিক্ষকের কন্ঠস্বর শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার” শ্লোগানে মোংলায় সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৫ অক্টোবর শনিবার সকালে সেন্ট পলস হলরুমে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শনিবার সকাল ৯টায় বিশ্ব শিক্ষক দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন সেন্ট পলস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার জয়ন্ত এন্ড্রু কস্তা। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রেভারেন্ড ফাদার যাকোব এস বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মোংলা নাগরিক সমাজের আহ্বায়ক সংবাদকর্মী মোঃ নূর আলম শেখ, শেলাবুনিয়া ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার ফিলিপ মন্ডল, সহকারি প্রধান শিক্ষক চিরঞ্জীত সরকার, সহকারি শিক্ষক মোঃ নজরুল ইসলাম, সহকারি শিক্ষক শ্যামল কুমার হালদার, শিক্ষার্থী হৃদি রায় প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন শিক্ষকতাকে সামাজিক ও অর্থনৈতিক দিক থেকে উপযুক্ত মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করতে না পারলে কোন উন্নয়ন প্রচেষ্টা সফল হতে পারেনা। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত, আবৃত্তি, কীর্তন ও নৃত্য পরিবেশন করা হয়। অনুষ্ঠানের শুরুতেই মোমবাতি প্রজ্জ্বলনের মাধ্যমে বিশ্ব শিক্ষক দিবসের কর্মসুচির উদ্বোধন করেন অতিথিবৃন্দ। সবশেষে শিক্ষক-শিক্ষিকাদের বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে শিক্ষার্থীরা উপহার প্রদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews