শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

পাইকগাছায় যৌথবাহিনীর মহড়া ও ভোটকেন্দ্র পরিদর্শন

  • প্রকাশিত: রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে পাইকগাছা উপজেলায় যৌথবাহিনীর মহড়া ও বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়েছে। রবিবার (৮ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত এ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রাব্বী।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রসমূহ সরেজমিনে পরিদর্শন করা হয়। পরিদর্শনকালে কেন্দ্রগুলোর সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, ভোটারদের যাতায়াত সুবিধা, পরিবেশগত প্রস্তুতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়।

যৌথবাহিনীর এই মহড়ায় বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও পাইকগাছা থানার পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। মহড়ার মাধ্যমে নির্বাচন ও গণভোট চলাকালীন সম্ভাব্য যেকোনো পরিস্থিতি মোকাবিলায় বাহিনীগুলোর প্রস্তুতি যাচাই করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন,
নির্বাচন ও গণভোটকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। উপজেলার মোট ৮৮টি ভোটকেন্দ্রের মধ্যে ইতোমধ্যে ৭০টির বেশি ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভোট গ্রহণের দিন আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে যৌথবাহিনীর এ ধরনের তৎপরতা অব্যাহত থাকবে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews