রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
সর্বশেষ :
পাকিস্তানের ব্রড শৃঙ্গে তুষারধস, নির্মল পুরজাসহ নিহত ১০ দেশের শীর্ষ ব্যবসায়ী ও শিল্পোদ্যোক্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর উচ্চপর্যায়ের বৈঠক প্রধানমন্ত্রীর সঙ্গে ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গরের বৈঠক বটিয়াঘাটায় শিক্ষাপ্রতিষ্ঠানে ফলজ গাছ বিতরণ অনুষ্ঠানে আমীর এজাজ খান এমপি বরিশালে অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৭ পাইকগাছায় ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ীর ৬ মাসের কারাদণ্ড পরিবেশের ভারসাম্য ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষরোপণ করুন-এমপি আমীর এজাজ খান মায়ানমারে সার পাচারকালে ২৩ জনকে আটক করেছে কোস্টগার্ড প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা

তাঁতীবাজারে ঘটনায় আহতদের দেখতে মিটফোর্ডে স্থানীয় সরকার উপদেষ্টা

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ২৯১ বার পড়া হয়েছে

ডেস্ক:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন তাঁতীবাজার পূজামণ্ডপের ঘটনায় আহতদের সাথে দেখা করেছেন।

সেখানে তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত চিকিৎসকদের সাথে কথা বলেন এবং আহতদের চিকিৎসায় যাতে কোন ধরনের অবহেলা না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা প্রদান করেন।

রাজধানীর পুরান ঢাকার তাঁতীবাজারে শুক্রবার রাতে দুর্বৃত্তরা একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারলেও সেটি বিস্ফোরিত হয়নি। তবে এ ঘটনায় হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত চারজন আহত হন। ওই সময় উপদেষ্টা বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করছিলেন। এ ঘটনার খবর জানার সাথে সাথে স্থানীয় সরকার উপদেষ্টা তাঁতীবাজারের পূজা মণ্ডপটি তাৎক্ষণিকভাবে দেখতে যান । এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সাথে মতবিনিময় করেন।

তিনি দর্শনার্থী ও পূজারীদের আতঙ্কিত না হয়ে নির্ভয়ে উৎসব পালন করার আহ্বান জানিয়ে বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পুজা মণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। শারদীয় দুর্গোৎসব নির্বিঘ্নে উদযাপনের জন্য পূর্বের যেকোনো সময়ের চেয়ে পূজামণ্ডপগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

জানা যায়, পুজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে চারজন আহত হন। আহতদের মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ৷

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews