শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

প্রধান বিচারপতির সঙ্গে দুই উপদেষ্টার সাক্ষাৎ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২৪৩ বার পড়া হয়েছে

ডেস্ক:: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে সাক্ষাৎ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

মঙ্গলবার (২২ অক্টোবর) বেলা আড়াইটা থেকে প্রায় দুই ঘণ্টা সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতির খাস কামরায় এই বৈঠক হয়।

বৈঠক শেষে বের হয়ে যাওয়ার সময় আইন উপদেষ্টা সাংবাদিকদের বলেন, ‘বিচার বিভাগের যেসব সমস্যা হচ্ছে, আইন মন্ত্রণালয় ও সুপ্রিম কোর্টের যেসব ক্ষেত্রে আরও সহযোগিতা প্রয়োজন, সেসব বিষয়ে কথা হয়েছে। কিছু বিচারকের বিরুদ্ধে যেসব অভিযোগ এসেছে, সেগুলো অবগত করার বিষয়ে কথা হয়েছে।

‘বলেছি আমরা অবগত আছি। যাদের বিষয়ে বলা হচ্ছে, তারা তাদের মতো করে ভাববে কী করবে। সুপ্রিম কোর্ট সাংবিধানিক কাঠামোর মধ্যে কী ব্যবস্থা নিবেন, তারা তাদের মতো বিবেচনা করবেন।’

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারের বিষয়ে আইন উপদেষ্টা বলেন, ‘আইনে অনুপস্থিত ব্যক্তির বিচারের বিধান আছে। আবার আমরা প্রত্যর্পণের বিষয়ে বা ফিরিয়ে দেওয়ার জন্য লিখতে পারি। বিচার করার জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ। আশা করছি মাসখানেকের মধ্যে পুরোদমে বিচার শুরু হবে।’

অবকাশ শেষ হলে তিন–চার দিনের মধ্যে ট্রাইব্যুনাল পুনর্গঠন হয়ে যাবে। এ ছাড়া বিচারপতি নিয়োগে অবশ্যই আইন করা হবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews