1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা, ফিরলেন মোসাদ্দেক সাম্প্রতিক হামলায় কুয়েত-বাহরাইনেরও দায় আছে-ইরান প্রধানমন্ত্রীর সঙ্গে মিতসুইয়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ বৃহস্পতিবার ঢাকা আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আদ্-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যুতে অপরাধী ছাড়া পাবে না-স্বাস্থ্যমন্ত্রী মায়ের পচাগলা লাশ উদ্ধার: যুগ্ম সচিব ছেলেকে দায়িত্ব থেকে প্রত্যাহার বিভাগীয় পর্যায়ে শিশুশ্রম কল্যাণ পরিষদের সভা অনুষ্ঠিত মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ৯ জনকে আটক করেছে কোস্টগার্ড বাগেরহাটে যৌথ অভিযানে গাঁজা ও ইয়াবাসহ একজন গ্রেফতার, ১৫ দিনের কারাদণ্ড টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ দুই মাদককারবারি আটক

রাষ্ট্রপতির বিষয়ে নিজেরা আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির নেতাদের সঙ্গে বৈঠকে রাষ্ট্রপতির অপসারণের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানায়নি বিএনপি।

বিষয়টি নিশ্চিত করে শনিবার রাতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে জানান, বৈঠকে আমরা তাদের বক্তব্য শুনেছি, কোনো সিদ্ধান্ত দেইনি। দলের স্থায়ী কমিটির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানানো হবে।

রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শনিবার বিকালে অনুষ্ঠিত এই বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির আট নেতা এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন ৩ সদস্যদের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ সাংবাদিকদের বলেন, বিএনপি আমাদের সব কথা শুনেছে। তারা দলীয় ফোরামে আলোচনা করে পরে তাদের সিদ্ধান্ত জানাবে। তবে, জামায়াত ও ইসলামী আন্দোলন রাষ্ট্রপতির অপসারণ চায়।

তিনি আরও বলেন, বৈঠকে রাষ্ট্রপতির অপসারণ ছাড়াও আরও দুটি বিষয়ে আলোচনা হয়েছে। সেগুলো হলো প্রক্লেমেশন অব সেকেন্ড রিপাবলিক কীভাবে গঠন করা যায় এবং জাতীয় ঐক্যকে ধরে রেখে কীভাবে সরকার পরিচালনা করা যায়।

বৈঠকে অংশ নেওয়া জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, রাষ্ট্রপতির অপসারণে সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। তবে তাকে অবশ্যই সরে যেতে হবে। সেকেন্ড রিপাবলিক ডিক্লারেশন করতে হবে।

তিনি আরও বলেন, রাষ্ট্রপতির অপসারণে জনগণের দাবিতে আমরা মাঠে থাকব। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যে দাবিটা জানিয়েছিল, আমরা তাতে সমর্থন দিয়েছে। আমরা ছাত্রদের পাশে থাকব।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট