শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ইউএনওর নির্দেশনায় সংস্কার হলো মন্দিরের বেহাল রাস্তা: স্বস্তি ফিরেছে এলাকাবাসীর সংবিধান সংশোধন করতে চায় সরকার, সংস্কার নয়-মির্জা ফখরুল ব্যালন ডি’অর নিয়ে সুখবর পেলেন মেসি সিরিয়ার কমান্ড সেন্টারে ইরানের হামলা, বিপুলসংখ্যক মার্কিন সেনা হতাহত মহেশখালীতে অস্ত্র ও গোলাবারুদসহ কুখ্যাত সন্ত্রাসী মিন্টু আটক যশোরের শার্শায় ৮ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন আটক নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেলেন রিয়ার এডমিরাল মিসবাহ উল আজীম যুদ্ধটা অনেক বড়, টিকে থাকতে ঐক্যবদ্ধ থাকতে হবে-প্রধানমন্ত্রী যেভাবে গ্রেপ্তার হলেন জিয়া হত্যার কারিগর মোজাফফর তারাকান্দায় ১৮৮ পিস ইয়াবা ও ৭০ গ্রাম গাঁজাসহ ৪ জন গ্রেপ্তার

ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক ‘রিসেট’ করতে চায় রাশিয়া

  • প্রকাশিত: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ৩৮৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ঘোষণার পর রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান বলেছেন, মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্ক পুনর্গঠনের জন্য নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। খবর রয়টার্সের।

২০২২ সালে ইউক্রেনে হামলা চালানোর পর থেকে রাশিয়া এবং পশ্চিমাদের সম্পর্ক ১৯৬২ সালের মিসাইল সংকটের পর তলানিতে নেমে গেছে।

রাশিয়ার সার্বভৌম সম্পদ তহবিলের প্রধান নির্বাহী কিরিল দিমিত্রিয়েভ বলেছেন, বিভিন্ন প্রচারণা সত্ত্বেও ট্রাম্প টিম প্রেসিডেন্সি এবং সিনেটে জয় পেয়েছে।

তিনি আরও বলেন, এই বিজয় প্রমাণ করেছে যে বাইডেন প্রশাসনের বিদ্বেষ, অযোগ্যতা এবং নজিরবিহীন মিথ্যাচারে মানুষ ক্লান্ত হয়ে পড়েছে। দিমিত্রিয়েভ মনে করেন, এখন মস্কো এবং ওয়াশিংটনের সম্পর্ক পুনরুদ্ধারের সুযোগ এসেছে।

নির্বাচনের আগেও ট্রাম্প একাধিকবার বলেছেন, তিনি নির্বাচিত হলে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধ করবেন। এখন তার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রত্যাশা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews