শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
তারাকান্দায় ক্ষুব্ধ হয়ে হত্যা! আদালতে যুবকের স্বীকারোক্তিমূলক জবানবন্দি বেনাপোল-যশোর মহাসড়কের গদখালীতে দুই কোটি টাকার স্বর্নের বারসহ পাচারকারী আটক পাইকগাছায় বাল্যবিয়ে ও শিশুশ্রম প্রতিরোধে ধর্মীয় নেতাদের নিয়ে ওয়ার্ল্ড ভিশনের কর্মশালা ভেনেজুয়েলায় পরপর ৭ মাত্রার দুটি বিধ্বংসী ভূমিকম্প, ১ লাখের বেশি প্রাণহানির শঙ্কা! আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায়-রাষ্ট্রপতি ঢাকা-বেইজিংয়ের মধ্যে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই বটিয়াঘাটায় অজ্ঞান মহিলার লাশ উদ্ধার নয়টি বোর্ডে একক ও অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা-খুলনায় শিক্ষামন্ত্রী পাইকগাছায় ওয়াশ প্রকল্পের স্বেচ্ছাসেবীদের সমন্বয় সভা অনুষ্ঠিত মোংলায় ৩ কিলোমিটার গ্রামীণ রাস্তায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ​

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ;চূড়ান্ত সূচি প্রকাশ, চ্যাম্পিয়ন বাংলাদেশের ম্যাচ দিয়ে শুভ উদ্বোধন

  • প্রকাশিত: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ২৫৭ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চূড়ান্ত সূচি প্রকাশিত হয়েছে। গতকাল শুক্রবার এই সূচি প্রকাশ করে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।

আগামী ২৯ নভেম্বর শুরু হচ্ছে আরব আমিরাতের মাটিতে যুবাদের এশিয়া কাপের ১১তম আসর। উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশের মুখোমুখি হবে আফগানিস্তান। পরের দিন ভারতের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান।

দুই গ্রুপে ভাগ হয়ে এবারের আসরে খেলবে মোট ৮ দল।

এশিয়ান ক্রিকেট কাউন্সিলের পাঁচটি পূর্ণ সদস্য এই টুর্নামেন্টে সরাসরি অংশ নিচ্ছে। দলগুলো হলো- আফগানিস্তান, বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা। বাকি ৩ দল; নেপাল, জাপান ও আরব আমিরাত এসেছে ২০২৩ অনূর্ধ্ব-১৯ প্রিমিয়ার কাপ কোয়ালিফায়ার খেলে।

ফিকশ্চারে বাংলাদেশ পড়েছে বি-গ্রুপে। আফগানিস্তান ছাড়া এবার গ্রুপপর্বে মাহফুজুর রহমান রাব্বিরা মোকাবেলা করবে শ্রীলঙ্কা ও নেপালের।

এ-গ্রুপে ভারত-পাকিস্তান ছাড়া বাকি দুটি দল হলো- আরব আমিরাত ও জাপান।

৮ ডিসেম্বর দুবাইয়ে ফাইনালের মাধ্যমে পর্দা নামবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ১১তম আসরের। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে দুবাই ও শারজায়।

গ্রপ পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে প্রত্যেক দল প্রত্যেকের বিপক্ষে খেলবে। প্রতি গ্রুপের সেরা দুই দল যাবে সেমিফাইনালে। প্রথম সেমি হবে দুবাইয়ে। দ্বিতীয় সেমি শারজায়।

২০২৩ সালে আরব আমিরাতকে ১৯৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের একমাত্র শিরোপা জিতেছিল বাংলাদেশ। এবার টাইগার যুবাদের শিরোপা ধরে রাখার লড়াই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews