শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
যে কারণে সৌদি প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শুনিয়েছে ইরান অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরায় চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর প্রতিশোধ নয়, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নিতে হবে: প্রধানমন্ত্রী বাংলাদেশকে একটি ক্রীড়াবান্ধব দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই-খুলনায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী চিতলমারীতে ১১ দলের বিক্ষোভ মিছিল ও পথসভা মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

দাকোপে জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা

  • প্রকাশিত: সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: দাকোপে ২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে ছাত্র-জনতার গনঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশরার (ভূমি) মোঃ যুবায়ের জাহাঙ্গীর, থানা অফিসার ইনচার্জ মোঃ সিরাজুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদীপ বালা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কামরুল হাসান। উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রজিত রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আমিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা সুরাইয়া সিদ্দিকা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, যুব উন্নয়ন কর্মকর্তা আমজাত হোসেন সরদার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্র কুমার দাশ, ছাত্র প্রতিনিধিদের মধে আহত ছাত্র মোঃ রেজাউল শেখ, চালনা এম এম কলেজের ছাত্র ইসতিয়াক হোসাইন সিয়াম, অনিক ঘোষ, বাধন চক্রবর্তীসহ উপজেলা বিভিন্ন দপ্তরের প্রধান ও ছাত্র জনতা। স্মরণ সভা শেষে গনঅভ্যুত্থানে নিহত শহিদদের আত্মার মাগফিরত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উপজেলা হেড কোয়াটার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ শাহ আলম মীর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews