1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের নতুন প্রধান মোহাম্মদ বাঘের যুলঘাদর সৎ মায়ের নির্যাতন, মা’র কবরের পাশে শিশুর কান্না ভাইরাল গণহত্যা দিবসে ১ মিনিট প্রতীকী ব্ল্যাক-আউট হবে না ঢাকার যানজট কমাতে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৈঠক অনুষ্ঠিত বিশ্বের প্রথম দেশ হিসেবে ফিলিপাইনে ‘জাতীয় জ্বালানি জরুরি অবস্থা’ ঘোষণা চাঁদপুরে কোস্টগার্ডের অভিযানে ১০ কেজি গাঁজাসহ দুই মাদককারবারি আটক বিস্ময়কর ছাগলছানা জন্ম, বাঁচলো না মা-শাবক শুভেচ্ছা সফরে রাশিয়ান নৌবাহিনী জাহাজের চট্টগ্রামে আগমন মুন্সিগঞ্জে কোস্টগার্ডের অভিযানে ৪ কোটি টাকার অবৈধ চিংড়ি রেনু জব্দ পাইকগাছায় ইউএনও’র সঙ্গে ঢাবি ছাত্র কল্যাণ সমিতির মতবিনিময়

বেনাপোলে মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ১৯৮ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: বেনাপোলে জামিয়া অ্যারাবিয়া বাগ-এ-জান্নাত কওমি মাদরাসায় বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যা সাতটার সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর পিতা আব্দুল জব্বার অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

বেনাপোল জামিয়া অ্যারাবিয়া বাগ-এ-জান্নাত কওমি মাদ্রাসার মুহতামিম রাশেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন উক্ত মসজিদের সভাপতি ফজলুর রহমান ও মাদরাসার সাধারণ সম্পাদক মাস্টার মহিদুল ইসলাম সহ এন্তেজামিয়া মসজিদ মাদরাসার সদস্যবৃন্দরা।

শুরুতেই কোরআন তিলাওয়াত ও অতিথিদের সংক্ষিপ্ত বক্তব্যের পর বার্ষিক পুরস্কার অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। অনুষ্ঠানে কেরাত, গজল, হামদনাথ আজান ও বাংলা-ইংরেজী বক্তব্যের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়। ১৫ জন প্রতিযোগীকে এই পুরস্কার দেওয়া হয়।

অতিথির বক্তব্যে মহিদুল ইসলাম বলেন, শিক্ষার্থীদেরকে প্রথমেই ভালো মানুষ হতে হবে। দেশের সেবা করতে হবে। শিক্ষকদের মান্য করতে হবে। তোমাদের মানুষের মত মানুষ হতে হবে। বেনাপোলে জামিয়া অ্যারাবিয়া বাগ-এ-জান্নাত কওমি মাদরাসার সুনাম যাতে দেশের সর্বত্র ছড়িয়ে পড়ে সেই কাজ তোমাদের করতে হবে

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট