শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

যশোরের শার্শায় তক্ষকসহ দুই চোরাকারবারী আটক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে
Oplus_131072

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে বিলুপ্তপ্রায় একটি বন্যপ্রাণী তক্ষকসহ দুই চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (১৯ মে) রাতে শার্শার মাটিপুকুর গ্রাম থেকে দুই চোরাকারবারীসহ তক্ষকটি উদ্ধার করা হয়।

যশোরের সম্মানিত পুলিশ সুপার রওনক জাহান এর নির্দেশনায় শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম. রবিউল ইসলাম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাটিপুকুর গ্রামের করিম হোসেন (৪৮) এর বাড়িতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক সাপ বেচাকেনা হচ্ছে। এ ধরনের সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে যশোর জেলার শার্শা উপজেলার মাটিপুকুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত-হাসেম আলী ব্যাপারীর ছেলে মোঃ করিম হোসেন (৪৮) এবং মেহেরপুর জেলার গাংনি থানার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মোঃ মামুনুর রশিদকে (৪২) আটক করা হয়।করিম হোসেনের নামে এর আগে একই ধরনের অপরাধের মামলা রয়েছে। ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত তক্ষকটি আন্তর্জাতিক পাচার চক্রের মাধ্যমে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কে এম রবিউল ইসলাম জানান তক্ষক একটি দুষ্প্রাপ্য ও সংরক্ষিত বন্যপ্রাণী। এদের অবৈধভাবে সংগ্রহ, সংরক্ষণ বা পাচার করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।এ সংক্রান্তে থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং আসামিদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews