শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

দাকোপে সাগরে মৎস্য আহরণ নিষেধ থাকায় সচেতনতা মূলক র‌্যালি ও সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ২ জুন, ২০২৫
  • ৬৭১ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি :: ১৫ এপ্রিল হতে ১১ জুন পর্যন্ত ৫৮ দিন সাগরে সকল ধরণের মৎস্য আহরণ সম্পূর্ন নিষেধ উপলক্ষে দাকোপে সচেতনতা মূলক র‌্যালি ও সভা অনুষ্ঠিত হযেছে। সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশালিজ প্রজেক্ট কম্পোনেন্ট-৩ প্রকল্পের আওতায় দাকোপের গড়খালী পূর্বপাড়া ও কামিনীবাসিয়া পশ্চিমপাড়া আদশ গ্রাম সমিতির আয়োজনে এবং মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর বাস্তবায়নে সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা কৃষি অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসমত হোসেন। বিশেষ অতিথির হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা এসডিএফ এর ক্লাস্টার অফিসার মোঃ রেজাউল ইসলাম, সিএফটি টেকনিক্যাল অফিসার সাখায়ত হোসেন, সিএফ সোহেল রানা, মাজারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সমিতির উপকার ভোগী নাজিম হোসেন, আবু বক্কর, জাকির হোসেন, হেনা রায় প্রমুখ। সভা শেষে সচেতনতা মুলক একটি র‌্যালি চালনা পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews