শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ পাইকগাছায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে ইউপি সদস্য ও উপকারভোগীদের সংবাদ সম্মেলন দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে পতেঙ্গায় কোস্টগার্ডের অভিযানে ৬০০ বস্তা সিমেন্টসহ পাঁচ পাচারকারী আটক

ঈদের ছুটিতে মোংলা বন্দরে ২ লাখ ৭০ হাজার টন পণ্য আমদানি রপ্তানি

  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ২২৫ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: দেশের দ্বিতীয় সামুদ্রিক বন্দর মোংলার সক্ষমতা বেড়ে যাওয়ায় ঈদুল আজহার ১০ দিনের টানা ছুটিতেও পুরোপুরি চালু রাখা হয় বন্দরের অপারেশনাল কার্যক্রম। এসময় বন্দরে বাণিজ্যিক জাহাজ থেকে পণ্য আমদানি রপ্তানি ও খালাস বোঝাই কার্যক্রম ২৪ ঘন্টা সচল রাখা হয়। ১০ দিনের ছুটিতে বন্দরে মোট ৩৫ টি বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে। এ জাহাজগুলো থেকে মোট আমদানি রপ্তানি হয়েছে ২ লাখ ৭০ হাজার মেট্রিকটন পণ্য।

মোংলা বন্দরের হারবার বিভাগ জানায়, টানা ছুটিতে বন্দর সচল রাখতে বিশেষ উদ্যোগ নেয়া হয়। বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা রোস্টার ভিত্তিতে দায়িত্ব পালন করেন। হারবার, বহিঃনোঙর ও জেটি এলাকায় পণ্য খালাস ও বোঝাই কাজে যুক্ত বিভাগগুলো। বিশেষ করে হারবার, যান্ত্রিক-তড়িৎ এবং ট্রাফিক বিভাগ ২৪ ঘণ্টা খোলা ছিল। এই ১০ দিনে বন্দরে মোট ৩৫টি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে এবং ১ হাজার ৬০০ টিইইজ কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক (জনসংযোগ)মো. মাকরুজ্জামান বলেন, মোংলা বন্দর এখন একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। ব্যবসায়ীরা অন্যান্য বন্দর বাদ দিয়ে মোংলাকে বেছে নিচ্ছেন। সে অনুযায়ী জাহাজ এবং আমদানি-রপ্তানি পণ্যের সংখ্যাও বেড়েছে। ধারাবাহিকতা বজায় রাখতে আমরা ঈদের ছুটির মাঝেও বন্দর ২৪ ঘণ্টা খোলা রেখেছি।

তিনি আরও বলেন,বিপুল পরিমাণ পণ্য খালাস-বোঝাই কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে। এতে ব্যবসায়ীরা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং দেশের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

বন্দর সংশ্লিষ্ট আমদানি রপ্তানিকারকরা জানান, ঈদের সময় সরকারি ছুটি থাকলেও মোংলা বন্দরের কার্যক্রম কখনো থেমে থাকেনি। আমরা ২৪ ঘন্টাই বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে সেবা পেয়ে আসছি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews