বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০২:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
বাতিল হতে পারে স্কটল্যান্ড-ব্রাজিল ম্যাচ! কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক, স্থায়ী দূতাবাস চালুর সিদ্ধান্ত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বটিয়াঘাটায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ সভা দাকোপে বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত বাগেরহাটে বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সচেতনতামূলক স্কুল ক্যাম্পেইন অনুষ্ঠিত কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ মাদককারবারি আটক মোংলায় ২২১ গরীব রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো কোস্টগার্ড পাইকগাছায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ সভা বাগেরহাটে ২ কেজি গাঁজা ও ২০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস উপলক্ষে মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫
  • ১৬০ বার পড়া হয়েছে

খবর বিজ্ঞপ্তি :: খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে ফ্রি কাউন্সেলিং, অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় এবং প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের আয়োজনে এই মতবিনিময় সভা হয়। প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের সম্মেলনকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন খুলনা মেডিকেল কলেজের সাইকিয়াট্রি বিভাগের অবসারপ্রাপ্ত উপাধ্যক্ষ অধ্যাপক চিকিৎসক ধীরাজ মোহন বিশ^াস। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক অজন্তা দাশ, সাংবাদিক সুণীল কুমার দাশ ও তালা সুভাষিণী ডিগ্রি কলেজের অধ্যাপক মাওলানা হাফিজুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রগতি মানসিক রোগ ও মাদকাসক্তি নিরাময়কেন্দ্রের নির্বাহী পরিচালক বিধান বিশ^াস।
সভাটি পরিচালনা করেন সমাজসেবক মুকুল কান্তি বিশ^াস। এই দিবস উপলক্ষে গত ১৫ জুন থেকে শুরু হওয়া ফ্রি কাউন্সেলিং, অভিভাবক সমাবেশ চলবে ২৬ জুন পর্যন্ত। ##

ছবির ক্যাপশন: খুলনায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫ উদ্যাপন উপলক্ষে ফ্রি কাউন্সেলিং, অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক মো. মিজানুর রহমান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews