1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ধানের শীষ না পেয়ে স্বতন্ত্র লড়ে ৭ প্রার্থীর বাজিমাত তারেক রহমানকে ‘ভাই’ সম্বোধন করে অভিনন্দন জানালেন মমতা ২৯৯ আসনে ইসির চূড়ান্ত ফল প্রকাশ, কোন দল কত আসন পেল বাগেরহাটে ৪ আসনের ৩টি জামায়াত, ১টি বিএনপির পাইকগাছা-কয়রায় দাঁড়িপাল্লা প্রার্থীর বিজয় তারেক রহমানকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিনন্দন তারেক রহমানকে ঐতিহাসিক বিজয়ের শুভেচ্ছা মার্কিন দূতাবাসের পাইকগাছায় বিএনপি–জামায়াতের উত্তেজনা; ইউএনও’র হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক যশোর -১, শার্শা আসনে জামায়াতের মাওঃ আজীজুর রহমান বিজয়ী দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন

আগামীর আন্দোলন দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে-নাহিদ ইসলাম

  • প্রকাশিত: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ৩৪৩ বার পড়া হয়েছে

যশোর:: “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জনতার সঙ্গে ইনসাফ করা মানুষ চায়, ভয় দেখিয়ে নয়”—বিএনপিকে ইঙ্গিত করে এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

বলেন, “একটি দল দাবি করে তাদের কোটি কোটি লোক আছে। এনসিপিকে ভয় দেখিয়ে লাভ নেই। আমাদের লক্ষ্য দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই করা।”

শুক্রবার বিকেলে যশোর শহরের জজকোর্ট ঈদগাহ মোড়ে এনসিপি যশোর জেলা শাখা আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। এই সভা ছিল জুলাই পদযাত্রার ১১তম দিনের অংশ।

নাহিদ ইসলাম আরও বলেন, “যারা দুর্নীতি করবে, এনসিপি তাদের ছাড় দেবে না—যদি সেটা নিজের দলের কেউ হয়। এনসিপি প্রয়োজনে তাদের বিরুদ্ধেও মাঠে নামবে।”

পথসভায় দলের সদস্য সচিব আক্তার হোসেন বলেন, “সংস্কারের প্রস্তাব এখনো টেবিলে আছে, রাজপথে নামাতে বাধ্য করবেন না।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের মানুষ ভারতের সঙ্গে বন্ধুত্ব চায়, কিন্তু দাদাগিরি মেনে নেবে না।”

সভাটি সঞ্চালনা করেন দলের উত্তরের মুখ্য সংগঠক সার্জিস আলম।

আরও বক্তব্য দেন দক্ষিণের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, কেন্দ্রীয় নেতা খালেদ সাইফুল্লাহ জুয়েল এবং স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে দিনের প্রথম কর্মসূচি হিসেবে বেলা ১২টায় শহরের রেলরোডের চারখাম্বা মোড়ের একটি হোটেলে এনসিপি নেতারা জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর স্থানীয় মডেল মসজিদে জুমার নামাজ আদায় শেষে পদযাত্রায় অংশ নেন। পদযাত্রাটি মুজিব সড়ক হয়ে পথসভাস্থলে গিয়ে শেষ হয়, যেখানে স্থানীয় নেতাকর্মীরা উৎসাহ নিয়ে অংশ নেন।

পথসভা শেষে এনসিপির “জুলাই পদযাত্রা” খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট