রবিবার, ১৯ জুলাই ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনা মহানগর যুবদলের নবগঠিত ৩১টি ওয়ার্ড ও ৩টি ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় বেনাপোলে আর্জেন্টিনা ভক্তদের ২০০ মোটর সাইকেল নিয়ে শোডাউন মেসিকে নিয়ে শাকিরার করা পোস্ট শেয়ার করলেন স্ত্রী আন্তোনেলা ফিফার মোট আয় থেকে বড় অঙ্কের লভ্যাংশ পাবে বাংলাদেশ ইরানের হুঁশিয়ারি কোনো সীমান্ত নিরাপদ থাকবে না এআই-এর মাধ্যমে ট্রাফিক সিগনালের মতো হর্নও নিয়ন্ত্রণ চান প্রধানমন্ত্রী উপকূলের জেলে-নৌযান মালিকদের প্রতি কোস্টগার্ডের বিশেষ সতর্কবার্তা শার্শায় ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যবসায়ী আটক কোস্টগার্ডের মাদক বিরোধী অভিযানে ৭০ হাজার পিস ইয়াবা জব্দ বিশ্বব্যাংকের অর্থায়নে ঘোড়াঘাট পৌরসভায় বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন।

খরচ কম হওয়ায় ৫ হাজার হাজিকে ৮ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার

  • প্রকাশিত: রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ৪৭৪ বার পড়া হয়েছে

ডেস্ক:: এ বছর হজে বাড়ি ভাড়া কমানোর কারণে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা বেঁচে যায় ধর্ম মন্ত্রণালয়ের। মূলত যারা সরকারি ব্যবস্থাপনায় হজ করেন তাদের জন্যই এ বাড়িগুলো ভাড়া করা হয়েছিল।

রোববার (১৩ জুলাই) সচিবালয়ে ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ২০২৫ সালের হজ ব্যবস্থাপনা, অর্জন ও আগামী হজ মৌসুমের পরিকল্পনা জানাতে আয়োজন করা সংবাদ সম্মেলন এ তথ্য জানান ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

তিনি বলেন, যারা সরকারি ব্যবস্থাপনায় হজ করেছন সেই পাঁচ হাজার হাজির মধ্যে ৪ হাজার ৯৭৮ জন হাজিকে ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার ১৮৩ টাকা ফেরত দেওয়া হবে।

উপদেষ্টা বলেন, একজন হাজি কমপক্ষে ৫ হাজার ৩১৫ টাকা ফেরত পাবেন। সর্বোচ্চ ফেরত পাবেন ৫৩ হাজার ৬২৪ টাকা।

গত ২৮ এপ্রিল রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে ২০২৫ সালের হজ ফ্লাইটের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। এরপর একই দিন রাত ২টা ২০ মিনিটে চার শতাধিক যাত্রী নিয়ে হজযাত্রীদের বহনকারী প্রথম বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে যায়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews