বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
মার্কিন ঘাঁটিতে দুঃসাহসিক অভিযানে নিহত পাইলটের মরদেহ ফিরছে দেশে অতিরিক্ত সচিব ফেরদৌসি শাহরিয়ার মারা গেছেন ভূমিকম্প মোকাবেলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপনে পাইকগাছা প্রশাসনের প্রস্তুতি কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ তিন মাদককারবারি আটক পাইকগাছায় হাসপাতালে নয়া উদ্যোগ: চালু হলো জুতাবিহীন চলাচল বিশ্ব বাঘ দিবস আজ ইসরায়েলি নাগরিক পেলেই তাৎক্ষণিকভাবে বহিষ্কার করা হবে-মালয়েশিয়ার প্রধানমন্ত্রী প্রথমবার জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী, সভাপতিত্ব করবেন পররাষ্ট্রমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে ভেন্টিলেটর ও অক্সিজেন মেশিন উদ্ভাবন, উদ্যোক্তাদের প্রশংসা প্রধানমন্ত্রীর

মাইলস্টোন কলেজে শিক্ষার্থীদের তোপের মুখে ২ উপদেষ্টা

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৬১ বার পড়া হয়েছে

ডেস্ক:: মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে অবরুদ্ধ হয়ে পড়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল ও প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শিক্ষার্থীদের তোপের মুখে কলেজ ক্যাম্পাস থেকে বের হতে পারছেন না তারা।

মঙ্গলবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টায় ড. আসিফ নজরুল ও শফিকুল ইসলাম মাইলস্টোন কলেজের ৫ নম্বর ভবন থেকে বের হওয়ার চেষ্টা করেন। তখন তাদের ঘিরে ধরেন শিক্ষার্থীরা। এ সময় কলেজের শিক্ষকদের সহায়তায় আবারও ৫ নম্বর ভবনে প্রবেশ করেন তারা।

এর আগে মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের দুর্ঘটনাকবলিত হায়দার আলী ভবন পরিদর্শন শেষে বের হওয়ার সময় ড. আসিফ নজরুল ও শফিকুল আলমের পথরোধ করেন শিক্ষার্থীরা। তখন শিক্ষার্থীরা তাদের ৫ নম্বর ভবনে ঢুকিয়ে অবরুদ্ধ করেন। এ সময় শিক্ষার্থীদের প্রতিনিধিদলের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা।

বিক্ষোভরত একাদশ শ্রেণির শিক্ষার্থী তরিকুল ইসলাম বলেন, বিমান দুর্ঘটনায় গতকাল অন্তত ৪০ জন নিহত হয়েছে। কিন্তু বলা হচ্ছে ২৭ জন মারা গেছে। অথচ এখনো অনেক শিক্ষার্থীর লাশ খুঁজে পাচ্ছেন না অভিভাবকেরা। এছাড়া এ ঘটনার সুষ্ঠু তদন্ত করার বিষয়েও সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো আশ্বাস দেওয়া হয়নি। তাই তারা আন্দোলন করছেন।

এর আগে শিক্ষার্থীরা ৬ দফা দাবি তুলে ধরেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews